Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Israel: কেউ কিছু বোঝার আগেই সজোরে একটা গাড়ি ধেয়ে এল! মুহূর্তে সব শেষ! জঙ্গিদের ফের টার্গেট ইজরায়েল

Israel Terror Attack: ইজরায়েলের রাস্তায় ভয়াবহ ঘটনা! পথচারীদের পিষে দিয়ে চলে গেল একটি গাড়ি। জঙ্গি হামলার ঘটনা বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ইজরায়েলের একটি বাসস্টপে দাঁড়িয়েছিল পথচারীরা। সেই সময় হঠাত করেই গাড়িটি চলে আসে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জন আহত বলে জানা যাচ্ছে। যে ওই গাড়িটি চালাচ্ছিল তাকে ঘটনাস্থলেই গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির, এমনটাই জানা যাচ্ছে।

ইজরায়েলের ন্যাশানাল এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস 'ম্যাগেন ডেভিড অ্যাডমে'র দেওয়া তথ্য অনুযায়ী, ইজরায়েলের স্থানীয় সময় বিকেল চারটের সময় এই ঘটনা (Israel Terror Attack) ঘটে। স্থানীয় একটি হাইওয়ের উপরেই ওই বাসস্ট্যান্ড বলে জানা যাচ্ছে। সেখানেই ঘাতক গাড়িটি চলে আসে বলে জানা যাচ্ছে। গাড়িটি খুবই জোরে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Israel

আরও জানা যাচ্ছে, ঘটনার পরেই একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে স্থানীয় পথচারিরা যে যেখানে পারেন লুকিয়ে পড়েন। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

যা খবর, আহতদের মধ্যে তিনজন মহিলা আছে বলে জানা যাচ্ছে। সবার বয়স ২০ থেক ৭০ এর মধ্যে। ইজরায়েলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ঘটনার পরেই দুই পুলিশ অফিসারের উপর হামলা করা হয়। একেবারে ধারালো অস্ত্র নিয়ে কোপানো হয়। এরপরেই আততায়ীকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় ইজরায়েল ফোর্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, আততায়ীর বয়স ২৪ বছর। ইজরায়েলের হাইদা জেলার মালে ইরন নামক শহরের সে বাসিন্দা বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত ওই হামলাকারীর পরিচয় নিশ্চিত করেনি প্রশাসন। তবে ওই ব্যক্তির পুরানো কোনও অপরাধের মামলা নেই বলে দাবি।

অন্যদিকে ইজরায়েলের সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, অভিযুক্তের বয়স ৫০। সে প্যালেস্তাইনের বাসিন্দা। অবৈধ ভাবে ইজরায়েলে ছিল বলেও দাবি। এমনকী এই ঘটনাকে জঙ্গি হামলা বলেও দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন সে দেশের তদন্তকারীরা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় নেয়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সে দেশের একাধিক বাসে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র আতঙ্ক তইরিউ হয় জনমানসে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ এক ঘটনার সাক্ষী ইজরায়েল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+