Pakistan Terror Attack: নির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! মৃত ২৬, আহত বহু
Pakistan Terror Attack: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বৃহস্পতিবার সে দেশে নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনের আগেই দুটি বিস্ফোরণের খবর সামনে আসছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও একাধিক মানুষ।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার পরেই (Pakistan Terror Attack) পাকিস্তানজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত জায়গায় পাক বাহিনীকে অ্যালার্ট করা হয়েছে।

জানা যাচ্ছে, বালুচিস্তানের পিশিন জেলায় এক নির্দল প্রার্থীর দফতরকে লক্ষ্য করে এই আত্মঘাতী (Pakistan Terror Attack) হামলা হয়। কয়েক মিনিটের ব্যবধানে দু'বার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেটি হয় বালোচিস্তানেরও জামিয়াত উলেমা-ই-ইসলাম ফজ়লের দফতরের সামনে। দুটি হামলা ধরনে দেখে স্পষ্ট যে জঙ্গিদের টার্গেট নির্বাচনী প্রার্থীদের দফতরই। বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে বহুদূর থেকে তা শোনা যায়।
স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, প্রথম হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাতে জখম হন অন্তত ৩০ জন। দ্বিতীয় হামলায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংগঠন জড়িত সে বিষয়ে এখনও কিছু জানা জায়নি। এমনকি কোনও জঙ্গি সংগঠনই এই ঘটনার (Pakistan Terror Attack) দায় এখনও স্বীকার করেনি। তবে নির্বাচনের আগে যে ভাবে এদিন একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটল পাকিস্তানে তাতে আতঙ্ক ছড়িয়েছে।
সে দেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে সেগুলির দফতরেরও নিরাপত্তাও বাড়ানো হয়েছে পাক প্রশাসনের তরফে। উল্লেখ্য, গত কয়েদিনে পাকিস্তানজুড়ে একের পর এক নাশকতার (Pakistan Terror Attack) ঘটনা ঘটেছে। পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার চৌধওয়ান পুলিশ থানায় ঢুকে হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড ছুঁড়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় থানা। এই ঘটনায় অন্তত ১০ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নাশকতার (Pakistan Terror Attack) ঘটনা পাকিস্তানে। তাও আবার নির্বাচনের ২৪ ঘন্টা আগে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পাক প্রশাসন। এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান জুড়ে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্ক না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications