দশটি গ্রহাণু লাইন দিয়ে ধেয়ে আসছে পৃথিবীর দিকে! কী হবে তারপর, চোখ রাখুন তালিকায়

দশটি গ্রহাণু লাইন দিয়ে ধেয়ে আসছে পৃথিবীর দিকে! কী হবে তারপর, চোখ রাখুন তালিকায়

মহাকাশে নিত্যদিন ঘটে চলেছে কত না অজানা কাণ্ড। নাসা তার অনেক কিছুরই সন্ধান দেয়। মহাকাশ নিয়ে আগ্রহ যাঁদের, তাঁরা জানতে পারেন নাসা-ইসরোর মতো মহাকাশ সংস্থার দৌলতে। তেমনই ২০২২-এ মহাকাশে যে গ্রহাণুগুলি ছুটে আসছে পৃথিবী অভিমুখে তার কিছু দিক নির্দেশনা দিল নাসা। এই জানুয়ারিতেই ১০টি গ্রহাণু পৃথিবীর কাছে চলে আসবে।

১০টি গ্রহাণু লাইন দিয়ে ধেয়ে আসছে

১০টি গ্রহাণু লাইন দিয়ে ধেয়ে আসছে

নাসা সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, এ মাসে পৃথিবীর কাছাকাছি ধেয়ে আসবে যে সমস্ত গ্রহাণু, তার মধ্যে উল্লেখযোগ্য ৭৪৮২ (১৯৯৪পিসি১)নামের গ্রহাণুটি। ওই বিশাল গ্রহাণু ১৮ জানুয়ারি ধেয়ে আসবে পৃথিবীর দিকে। তার আগে-পরেও অনেক গ্রহাণু ধেয়ে আসছে। এ মাসে এমন মোট ১০টি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসবে। কবে তা পৃথিবীর কাছে আসবে দেখে নিন একনজরে।

একই দিনে দুটি গ্রহাণু

একই দিনে দুটি গ্রহাণু

৫ জানুয়ারি গ্রহাণু 2021 YX এবং 2021 YQ পৃথিবীর কাছাকাছি পৌঁছবে। নাসার সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ অনুসারে, গ্রহাণু 2021 YQ থেকে পৃথিবীর দূরত্ব হবে ২.১৪ মিলিয়ন কিলোমিটার। গ্রহাণুটির ব্যাস ২০০ ফুট বা ৬১ মিটার এবং এটি বিমানের আকারের। ওই গ্রহাণু ছাড়াও আরও একটি গ্রহাণু 2021 YX ধেয়ে আসবে পৃথিবীর দিকে। ওই গ্রহাণুর ব্যাস ১০০ ফুট বা ৩০ মিটার। এটি ৩.৮৫ মিলিয়ন কিলোমিটার দূরত্বে থাকবে পৃথিবীর থেকে।

পরপর তিনদিন ৪ গ্রহাণু

পরপর তিনদিন ৪ গ্রহাণু

৬ জানুয়ারি আরও একটি গ্রহাণু ধেয়ে আসবে পৃথিবী অভিমুখে। তার নাম 2014 YE15। এটি একটি বাসের আকারের। পৃথিবী থেকে ৭.৪ মিলিয়ন কিলোমিটার দূরত্বে থাকবে এটি। গ্রহাণুটির ব্যাস ২৪ ফুট বা সাত মিটার। এরপর ৭ জানুয়ারিও অপর একটি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসবে। পরপর তিনদিন চারটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এদিন 2020 AP1 নামে গ্রহাণুটি ১.৭৪ মিলিয়ন কিলোমিটার দূরত্ব দিয়ে চলে যাবে। এটির ব্যাস ১৩ ফুট বা চার মিটার।

বিল্ডিং-আকারের গ্রহাণু

বিল্ডিং-আকারের গ্রহাণু

এর চারদিন পর অর্থার ১১ জানুয়ারি পৃথিবীর দিকে ধেয়ে আসবে গ্রহাণু 2013 YD48। তা পৃথিবীর ৫.৬ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে চলে যাবে। পৃথিবীর কাছাকাছি আসা এটি একটি বৃহত্তর গ্রহাণু। ৩৪০ ফুট বা ১০৪ মিটার ব্যাস-সহ এটি একটি বিল্ডিং-আকারের গ্রহাণু।

১৮ জানুয়ারির সবথেকে কাছে

১৮ জানুয়ারির সবথেকে কাছে

পরের গ্রহাণুটি আসবে ১৮ জানুয়ারি। এটি পৃথিবীর খুব কাছ থেকে যাবে। গ্রহাণু 7482 (1994 PC1) ছাড়াও, গ্রহাণু 2021 BA একইদিনে ধেয়ে যাবে পৃথিবীর পাশ দিয়ে। প্রায় ৩.৭৬ মিলিয়ন কিলোমিটার নামমাত্র দূরত্বে আমাদের গ্রহের নিকটবর্তী হবে গ্রহাণু 7482 (1994 PC1)। গ্রহাণুটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রায় ২.৫ গুণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট সেতুর আকারের প্রায়।

২০-২৪ জানুয়ারি তিন গ্রহাণু

২০-২৪ জানুয়ারি তিন গ্রহাণু

এরপর জানুয়ারির ২০ থেকে ২৪ পর্যন্ত আরও তিনটি গ্রহাণু ধেয়ে যাবে পৃথিবীর পাশ দিয়ে। ২০ জানুয়ারি গ্রহাণু 2022 AB পৃথিবীর কাছাকাছি আসবে। ২১ জানুয়ারি গ্রহাণু 2018 PN22 পৃথিবীর পাশ দিয়ে যাবে। আর এর একদিন পর ২৪ জানুয়ারি গ্রহাণু 2017 XC62 পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে।

সবচেযে বিপজ্জনক গ্রহাণু

সবচেযে বিপজ্জনক গ্রহাণু

এই সমস্ত গ্রহাণুর মধ্যে 7482 (1994 PC1) হল সবচেয়ে বড়। গ্রহাণুটির ব্যাস ১.০৫২ কিলোমিটার। যদিও নাসা এটিকে একটি সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু হিসাবে শ্রেণিবদ্ধ করেছে। তবে এটি পৃথিবীকে নিরাপদে রেখেই অতিক্রম করবে বলে জানিয়েছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। আর্থ-স্কাইয়ের রিপোর্টেও তা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+