কিশোর বন্দুকবাজের হানা! বিদেশে মৃত ভারতীয়
কিশোরের হাতে মৃত্যু তেলেঙ্গানার প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। জানা গিয়েছে, নিউ জার্সির স্থানীয় সময় রাত আটটা নাগাদ সুনীল এডলা নামে বছর ৬১-র প্রৌঢ়কে ভেন্টর সিটির বাইরে আক্রমণ করে ওই কিশোর।
কিশোরের হাতে মৃত্যু তেলেঙ্গানার প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। জানা গিয়েছে, নিউ জার্সির স্থানীয় সময় রাত আটটা নাগাদ সুনীল এডলা নামে বছর ৬১-র প্রৌঢ়কে ভেন্টর সিটির বাইরে আক্রমণ করে ওই কিশোর। আদতে তেলেঙ্গানার মেডকের বাসিন্দা এডলাকে গুলি করা হয়। আটলান্টা সিটির একটি সংস্থায় রাতের অডিটরের কাজ করতেন তিনি।

জানা গিয়েছে, এডলা বাড়ি থেকে বেরিয়েছিলেন কর্মস্থলে উদ্দেশে। গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় আগে এডলা গুলি করে ওই কিশোর। ঘটনাস্থলেই মারা যান ওই কিশোর।
পরে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। ওই কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ ছাড়াও, গাড়ি নিয়ে পালানো, ডাকাতির অভিযোগ আনা হয়েছে।
১৯৮৭ সালে আমেরিকায় গিয়েছিলেন এডলা। পরবর্তী সময়ে তিনি ভারতেও এসেছেন। মায়ের ৯৫ তম জন্মদিন উপলক্ষে এবং ক্রিসমাস পালনের জন্য দুমাসের ছুটি দেশের বাড়িতে আসার কথা ছিল তাঁর।












Click it and Unblock the Notifications