ধর্ষণের বদলা নিতে ভাইঝিকেই ধর্ষণ কাকার, কোথায় ঘটল এমন নৃশংস ঘটনা
ভাইয়ের করা ধর্ষণের বদলা নিতে বোনকে ধর্ষণের নিদান দিল গ্রামের মোড়লরা। পাকিস্তানে একই পরিবারে ঘটা এই ঘটনায় চাঞ্চল্য।
ধর্ষণের বদলা ধর্ষণ। তাও আবার একই পরিবারের মধ্যে। কিশোরী আত্মীয়কে ধর্ষণের বদলা নিতে ধর্ষকের বোনকে ধর্ষণের নিদান দিল পরিবারের বড়রা। ফলে প্রতিশোধ নিতে ভাইঝিকেই ধর্ষণ করল কাকা। শিউরে ওঠার মত এই ঘটনা ঘটেছে পাকিস্তানের মুলতান শহরের মুজফ্ফরাবাদ গ্রামে। এই ঘটনায় একই পরিবারের মোট ২৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মুজফ্ফরাবাদ গ্রামে দিন কয়েক আগে বছর তেরোর এক কিশোরীকে মাঠে কাজ করার সময়ে মুখ বেঁধে ধর্ষণ করে সম্পর্কে তারই এক আত্মীয়। অভিযুক্তের বয়স বড়জোর বছর ১৬ হবে। পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ায় প্রথমে সকলেই হতবাক হয়ে যায়। কিন্তু সেই শোক- দুঃখ কিছুক্ষণের মধ্যেই প্রতিশোধের আকার নেয়। ওই পরিবারের মোড়লরা নিদান দেয়, প্রতিশোধ নিতে অভিযুক্ত কিশোরের বোনকে পাল্টা ধর্ষণ করবে নির্যাতিতার ১৬ বছরের ভাই । বড়দের দেওয়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরী করেনি নির্যাতিতার ভাই। একইপরিবারের মধ্যে দুদিনে দুটি ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সম্পর্কের নিরিখে দেখা যায়, বদলা নিতে ভাইঝিকে ধর্ষণ করেছে কাকা।
তবে গল্পের এখানেই শেষ নয়, ধরা পড়ার পর দুপক্ষই দোষ স্বীকার করেছে, সেইসঙ্গে তারাও আরও জানিয়েছে, গোটা বিষয়টিই ঘটেছে সম্মতির ভিত্তিতে। মুলতান পুলিশের প্রধান এহসান ইউনিস জানিয়েছেন, বাড়ির মোড়লরা বদলা নিতে ধর্ষণের মেনে নেয় প্রথম অভিযুক্তের মা। তবে সেক্ষেত্রে নিজের বিবাহিত দুই মেয়েকেই প্রথমে এগিয়ে দিতে চায় সে। শর্ত ছিল, তার ছেলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু অপরপক্ষ তাতে রাজি হয়নি। 'শাস্তি' দিতে ওই অভিযুক্তের নাবালিকা বোনকেই বেছে নেওয়া হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ ওই পরিবারের ২৫জনকে গ্রেফতার করেছে। পরিবারটি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত একইসঙ্গে অভিযুক্তও। তবে পাকিস্তানে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। ২০০২ সালে এই ধরনেই একটি ঘটনায় এক মহিলাকে গণধর্ষণের নির্দেশ দিয়েছিল পঞ্চায়েত। ওই ঘটনা আন্তর্জাতিক মহলেও বেশ আলোড়ন ফেলেছিল। পরে অবশ্য ৬জনের মৃত্যুদণ্ডও হয়। তবে এরপরও থেমে থাকেনি ধর্ষণের বদলা নিতে ধর্ষণের মত ঘটনা।












Click it and Unblock the Notifications