কমিউনিস্ট দেশ চিনে ১২ ঘন্টা কাজের প্রতিবাদে মুখর টেক-কর্মীরা
কমিউনিস্ট দেশ চিনে ১২ ঘন্টা কাজের প্রতিবাদে মুখর টেক-কর্মীরা
মানবিক সম্পদের অপব্যবহার নিয়ে চিনের দিকে বরাবরা আঙুল উঠিয়ে এসেছে বিভিন্ন মানবতাবাদী সংগঠন। এবার খোদ চিনের মধ্যেই এ নিয়ে প্রতিবাদ শুরু হল৷ চিনের বিভিন্ন সেক্টরে কর্মরত কর্মীরা তাদের উপর চাপিয়ে দেওয়া '৯৯৬ কর্ম সংস্কৃতি'র বিরোধিতা করে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হলেন৷

সম্প্রতি চিন '৯৯৬ কর্ম সংস্কৃতি' শুরু করেছে, যার মাধ্যমে সপ্তাহে ছ'দিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সেক্টরের কর্মীদের কাজ করার কথা বলা হয়েছে। এই ৯৯৬ কর্ম-সংস্কৃতিটিই এখন দেশের স্থানীয়দের কাছে প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে। ভয়াবহ এই টানা ১২ ঘন্টা কাজের সময়ের প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু হয়েছে৷ এই টানা ১২ ঘন্টার কর্ম-সংস্কৃতি নিয়ে চিন্তিত চিনা অফিসের কর্মীরা একটি 'ওয়ার্কাস লাইফ ম্যাটারস' প্রচারাভিযান শুরু করেছে। এই প্রচারের মধ্যেই বিভিন্ন সেক্টরের কর্মীদের তাদের কাজের সময়সূচী ইন্টারনেটে প্রচারিত একটি ওপেন-অ্যাক্সেস স্প্রেডশীটে শেয়ার করতে বলা হয়েছে৷ বৃহস্পতিবারের আপডেট অনুযায়ী এই স্প্রেডশিটটিতে টেনসেন্ট, আলিবাবা এবং বাইটডান্সের মতো প্রযুক্তি জায়ান্টগুলিতে কাজ করা ৪০০০ এরও বেশি লোক নিজের ভয়াবহ কর্মী-ঘন্টার তথ্য প্রকাশ করেছে৷
জ্যাক মা সহ চিনের টেকনিক্যাল-জায়ান্টগুলির প্রতিষ্ঠাতারা এই ৯৯৬ কর্ম-সংস্কৃতির প্রকাশ্যে প্রশংসা করেছিলেন৷ জ্যাক মা একবার বলেছিলেন, সপ্তাহে ৬ দিন ৯টা থেকে ৯টার শিফটে ১২ ঘন্টা কাজ করতে পারা একটি বিশাল আশির্বাদ।
সমপ্রতি তাইওয়ানের একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট চিনের যুবরা জীবনের সঙ্গে ভারসাম্যহীন এই কাজের প্রবণতার প্রতিবাদ শুরু করেছে৷ দৈনন্দিন অফিস জীবনে কর্মীদের দক্ষতা সফ্টওয়্যার চালিত নজরদারি ব্যবস্থাপনার মাধ্যমে তাদের পেশাগত জীবনকে পর্যবেক্ষণ করছে৷ এবং কর্মচারীদের কাছ থেকে আরো মূল্য ছিনিয়ে আনতে পরিচালিত হচ্ছে। বাইটড্যান্স সম্প্রতি এক সপ্তাহ ছাড়া একটি মাত্র ছুটি অর্থাৎ মাসে মাত্র দুটি উইক্যান্ড দিচ্ছে কর্মীদের৷ অন্যদিকে পিনডুওডুস তার নতুন ইউনিটের কর্মচারীদের মাসে কমপক্ষে ৩০০ ঘন্টা কাজ করতে হবেই এই চুক্তিতে নিয়োগ করাচ্ছে৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications