ক্যালিফোর্নিয়ায় প্রকাশ্যে গুলি, মৃত এক শিক্ষিকা ও ৮ বছরের ছাত্র

এক দুর্বৃত্ত নিজের স্ত্রী যে স্কুলে কর্মরত সেখানে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে মেরে ফেলল দুজনকে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

ক্যালিফোর্নিয়া, ১১ এপ্রিল : এক দুর্বৃত্ত নিজের স্ত্রী যে স্কুলে কর্মরত সেখানে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে মেরে ফেলল দুজনকে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানকার সান বার্নারদিনোয় ওই ব্যক্তি কোনও কথা না বলে স্কুলে ঢুকেই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়, সেই ঘটনায় মহিলা ছাড়াও এক ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

এরপরে সেই ব্যক্তি নিজেকেও গুলি করে আত্মহত্যা করে। ঘটনার পরে স্কুল সহ আশপাশের সমস্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ায় ফের এমন ঘটনা ঘটায় প্রশাসনও তৎপর হয়ে উঠেছে।

ক্যালিফোর্নিয়ায় প্রকাশ্যে গুলি, মৃত এক শিক্ষিকা ও এক ছাত্র

প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে এই গুলি চালানোর ঘটনায় একটি ৯ বছরের বালকও আহত হয়েছে। অভিযুক্ত বন্দুকবাজের নাম সেড্রিক অ্যান্ডারসন। সে তার স্ত্রী এলেইন স্মিথকে (৫৩) খুন করতে এসেছিল। তাঁকে সে মাসখানেক আগে বিয়ে করে। দুজন শিশুই এলেইনের পিছনে ছিল।

অ্যান্ডারসন গুলি চালানোয় এলেইনের পিছনে থাকা একজনের গুলিতে মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছে। এই ঘটনার পর স্কুল চত্বরে ভিড় জমে যায়। আতঙ্কিত অভিভাবকেরা নিজেদের সন্তানকে নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।

অভিযুক্ত অ্যান্ডারসনের বিরুদ্ধে এর আগেও অস্ত্র রাখার ও গার্হস্থ্য হিংসার অভিযোগ রয়েছে। এমনকী মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। ৮ বছরের যে ছাত্র মারা গিয়েছে তার নাম জোনাথন মার্টিনেজ। আর এক ৯ বছরের বালক আপাতত হাসপাতালে ভর্তি থাকলেও বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+