টাটা স্টিলের ৪০০ জন কর্মী ছাঁটাই! আশঙ্কা ঘনীভূত

বিশ্বজুড়ে আর্থিক মন্দা রীতিমতো খারাপ পরিস্থিতি তৈরি করছে। একাধিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে। আর তারই মধ্যে খবর টাটা স্টিল থেকে ছাঁটাই হচ্ছেন ৪০০ জন কর্মী।

বিশ্বজুড়ে আর্থিক মন্দা রীতিমতো খারাপ পরিস্থিতি তৈরি করছে। একাধিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে। আর তারই মধ্যে খবর টাটা স্টিল থেকে ছাঁটাই হচ্ছেন ৪০০ জন কর্মী। তবে ভারতে অবস্থিত টাটা স্টিল থেকে কর্মী ছাঁটাই নয় , বরং ব্রিটেনে টাটা স্টিলের কারখানা থেকে।

টাটা স্টিলের ৪০০ জন কর্মী ছাঁটাই! আশঙ্কা ঘনীভূত

ইওরোপের বিভিন্ন দেশ জুড়ে রীতিমতো মন্দার পরিস্থিতি আর্থিক দিক থেকে। ব্রিটেন , জার্মানির পরিস্থিতি এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আর এমন এক অবস্থায় ব্রিটেনে টাটা স্টিল সংস্থা থেকে মোট ৪০০ জন কর্মীকে ছাঁটাই করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক দিক থেকে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় কোনও রাস্তা খুঁজে না পাওয়ায় এমন পরিস্থিতির মুখে পড়েছে সংস্থা। অন্যদিকে, রিসেসন থেকে মুক্তি পেতে রীতিমতো জেরবার ব্রিটেন ও জার্মানি। সেই পরিস্থিতিতে টাটা স্টিলের এই পদক্ষেপ নিঃসন্দেহে বড় দিক।

এদিকে, টাটা স্টিল জানিয়েছে উলভার হ্যাম্পটন ইঞ্জিনিয়ারিং স্টিল সার্ভিসেস সেন্টরকে বিক্রির জন্য চেষ্টা করা হচ্ছে। এই দফতর বন্ধ হতেই টাটার বোল্টনের দফতরটিও বন্ধ হয়ে যেতে পারে বলে খবর। এদিকে, টাটা স্টিলের দাবি 'ওরাব ইলেকট্রিক্যাল স্টিল' সংস্থা গত কয়েক বছরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খানিকটা উদ্বেগজনক হওয়াতেই ব্রিটেনের টাটা স্টিল থেকে ছাঁটাই হতে চলেছেন ৪০০ জন কর্মী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+