'দেশ তাঁরই হোক যে তাকে ভালোবাসে ', শরণার্থী ইস্যুতে নাম না করে মুখ খুললেন তসলিমা
নাগরিকত্ব বিল নিয়ে অপর্ণা সেন থেকে নাসিরুদ্দিন শাহরা মুখ খুলতে শুরু করেছেন। মুখ খুলেছেন জাভেদ আখতার থেকে স্বরা ভাস্কররাও। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গোটা দেশে রাজনৈতিক তোলপাড় চলছে। এমন এক পরিস্থিতিতে বিল নিয়ে মুখ খুললেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন।
|
'আমি সুইডেন থেকে ভারতে এসেছি, বাংলাদেশ থেকে নয়'
তসলিমা এক টুইট বার্তায় নাম না করে নাগরিকত্ব বিল নিয়ে মুখ খুলেছেন। তিনি লেখেন, 'আমি বাংলাদেশ থেকে ভারতে আসিনি। আমি সুইডেন থেকে ভারতে এসেছি।আমি ভেবেছিলাম ভারত থাকবার পক্ষে ভালো জায়গা। আর এখনও তাই বিশ্বাস করি। অনেক হিন্দুই যাঁরা ইওরোপে থাকেন, তাঁরা আমার মতো ভাবনা চিন্তা করেন না। একদি দেশ তাঁদেরই হওয়া উচিত যাঁরা তাকে ভালোবাসে। '
|
ভারতের পদক্ষেপের সমর্থনে তসলিমা
গোটা উত্তরপূর্বের পরিস্থিতি অশান্ত। দিকে দিকে অসম থেকে মেঘালয়ে জ্বলছে আগুন। আর এমন পরিস্থিতিতে তসলিমা নাসরিন টুইট বার্তায় প্রশ্ন তোলেন,'আতঙ্কের কি আছে?' এরপর তিনি লেখেন ,' ভারত নিজের দেশের মুসলিমদের কোথাও সরাচ্ছেনা। এটা শুধুই অবৈধ শরণার্থীদের ব্যাপার। এমনকি উদার পশ্চিমও নিজের দেশে মুসলিমদের গ্রহণ করতে আপত্তি জানায়। আমরা জানি কেন।.. '

নাগরিকত্ব বিল ও বাংলাদেশের অবস্থান
এককালে বাংলাদেশের নাগরিক তসলিমা নাসরিন নিজের দেশ ছেড়ে সুইডেন পাড়ি দেন। সেখান থেকে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। আর সেই নিয়েই তাঁর সাম্প্রতিক টুইট ফের একবার ভারত-বাংলাদেশের সম্পর্ক উস্কে দিয়েছে। যে বাংলাদেশ ভারতের নাগরিকত্ব বিল পাশের পর একাধিক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের দুই মন্ত্রী ভারতে পর পর সফর বাতিল করে কার্যত নাম না করে বিলের প্রতিবাদ জানিয়েছেন।












Click it and Unblock the Notifications