শান্তি আলোচনার আগে কঠিন শর্ত দিল তালিবানরা, ফের সংকটে আফগান নারীরা, আবার আগের জায়গায় ফিরছে দেশ
শান্তি আলোচনার আগে কঠিন শর্ত দিল তালিবানরা, ফের সংকটে আফগান নারীরা, আবার আগের জায়গায় ফিরছে দেশ
ফের তালিবানি শাসন ফিরতে চলেছে আফগানিস্তানে। ইতিমধ্যেই একাধিক জায়গায় তালিবানি হুলিয়া জারি করা শুরু হয়ে গিয়েছে। বাড়ির বাইরে একা বেরোনো যাবে না। গা দেখা যায় এমন পোশাক পরা যাবে না। ২০ বছর পর ফের আগের জায়গায় ফিরতে চলেছে আফগান মহিলা। গত ২০ বছরে স্বাধীনতার েয সামান্য হলেও স্বাদ পেয়েছিল সেটা ফের হারাতে চলেছে তারা। এদিকে তালিবানরা শান্তি আলোচনার জন্য বেশ কিছু কঠিন শর্ত আরোপ করেছে বলে জানা গিয়েছে।

শান্তি আলোচনার জন্য প্রস্তাব
তালিবানরা শক্তি বাড়াচ্ছে আঁচ করেই তাঁদের শান্তি আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই শান্তি আলোচনায় বসার আগেই বেশ কয়েকটি শর্ত দিয়ে ফেলেেছ তালিবানরা। তারা দাবি করেছে, আফগান জেলে বন্দি সব তালিবান কয়েদিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তালিবানদের রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকা েথকে বাদ দেওয়া হয়েছে। এমনকী প্রেসিডেন্ট, ডিফেন্স মিনিস্টার, সেনা প্রধানকে তাঁর পদ থেকে সরাতে হবে। এরকম একাধিক শর্ত দিয়েছে তারা। এই শর্ত মানলে তবেই তারা শান্তি আলোচনায় বসবে বলে জানিয়েছে।

তালিবানি হুলিয়া জারি
ইতিমধ্যেই আফগানিস্তানের একাধিক জায়গা দখল করে ফেলেছে তালিবানরা। কান্দাহার,হেরাটের মত বড় শহরও দখল করে ফেলেছে তালিবানরা। সেই সব শহরে একাধিক জায়গায় ইতিমধ্যেই তালিবানি হুলিয়া জারি করতে শুরু করে দিয়েছে তারা। শুরু হয়ে গিয়েছে তাঁদের অত্যাচার। একাধিক জায়গায় মেয়েদের বাইরে বেরোনো নিয়ে হুলিয়া জারি হয়েছে। মেয়েরা একা বাড়ির বাইরে বেরোতে পারবে না। গা দেখানো কোনও পোশাক এমনকী পায়ের জুতোই পা খোলা হতে পারবে না। কয়েকদিন আগেই তালিবান অধিগৃহীত তখহার প্রদেশে অটো রিকশায় ফেরা এক মহিলাকে গাড়ি থামিয়ে রীতিমতো হুমকি দিয়েছে তালিবানরা। কেন পা খোলা জুতো পরে তিনি বাইরে বেরিয়েছিলেন একা তা নিয়ে হুলিয়া জারি করেছেন তাঁরা। তালিবানদের আতঙ্কে অনেকেই কাবুলের পথে পাড়ি দিয়েছে। পায়ে হেঁটেই কাবুল পৌঁছনোর চেষ্টা করছেন তাঁরা।

তালিবানদের শহরে একাধিক শহর
তালিবানদের দখলে চলে গিয়েছে আফগানিস্তানের একাধিক শহর। গজনী, কান্দাহার, লস্করগাহ তালিবানদের দখলে চলে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা আফগানিস্তানে। এখন কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে তালিবানরা। দেশের দুই তৃতীয়াংশ তালিবানদের দখলে চলে গিয়েছে। সেই ২০ বছর আগের তালিবান জমানায় ফিরতে চলেছে আফগানিস্তান। গোটা দেশ আতঙ্কে কাঁপতে শুরু করেছে। এদিকে কাবুল রক্ষায় আমেরিকা থেকে ৩০০০ ন্যাটো বাহিনী আসছে। ২০ বছর ধরে তালিবানদের সঙ্গে যুদ্ধ করে আফগানদের রক্ষা করেছিল ন্যাটো বাহিনী। আমেরিকা সেনা সরিয়ে নেওয়ার পরেই তালিবানরা ফের জেগে উঠতে শুরু করেছে।

প্রেসিডেন্টের পদত্যাগের জল্পনা
তালিবানদের এই দাপটের মাঝেই প্রেসিডেন্ট আশরফ গনির পদত্যাগের জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে জতির উদ্দেশ্যে ভাষণে নাকি প্রেসিডেন্ট গনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।এবং পরিবারের সকলে নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। পরে অবশ্যে সেই জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। উল্টে সেনাকে চাঙ্গা করতে নতুন করে শক্তি বাড়ানোর ডাক দিয়েছেন প্রেসিডেন্ট। ইতিমধ্যেই বন্ধু দেশগুলির সঙ্গে কথা বলেছেন আশরফ গনি। তিনি জানিয়েছেন অন্যান্য দেশ তাঁকে সহযোগিতার আশ্বাস গিয়েছে। এত তাড়াতাড়ি তিনি ময়দান ছেড়ে যাবেন না। আফগান সেনাকে নতুন করে শক্তি বাড়ানোর কথা বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications