৯/১১-য় সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বাতিল করল তালিবানরা? নেপথ্যে কীসের চাপ?
৯/১১-য় সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বাতিল করল তালিবানরা? নেপথ্যে কীসের চাপ?
দিন ক্ষণ ঠিক করেও শেষ পর্যন্ত বাতিল করল তালিবানরা। আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের দিন ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে সরকার ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল তালিবানরা। অর্থাৎ সব কিছু ঠিক ঠাক থাকলে আগামি কাল অর্থাৎ শনিবার আনুষ্ঠানিক ভাবে সরকার ঘোষণা করত তালিবানরা। কিন্তু সেটা শেষপর্যন্ত হচ্ছে না। প্রবল চাপ বাড়ছে তালিবানদের উপর। দোহা সূত্রে খূবর শেষ মুহূর্তে আগামিকালের আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণার সিদ্ধান্ত একেবারে বাতিল করে দিয়েছে তারা।

৯/১১ গোটা বিশ্বের কছে ভয়ঙ্কর তম নাশকতান দিন হিসেবে রয়ে গিয়েছে। ২০ বছর আগে আমেরিকায় টুইট টাওয়ার উড়িয়ে দিয়েছিল তালিবান জঙ্গি সংগঠনই। আগামিকাল ছিল সেই ভয়ঙ্কর দিনের বর্ষপূর্তি। সেকারণে সেই দিন উদযাপন করতে তালিবানরা সরকার ঘোষণার দিন ঠিক করেছিল। গত ৭ সেপ্টেম্ব তারা অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করে। সেদিনই তারা জানিয়েছিল ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তারা সরকার গঠনের কথা ঘোষণা করবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না বলে জানিয়েছে তালিবানরা। জঙ্গি সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আপাতত বাতিল করা হয়েছে সেই অনুষ্ঠান। পরে সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে।
তার নেপথ্যের কারণ আন্তর্জাতিক চাপ বলে জানা গিয়েছে। ৯/১১ দিনে সরকার গঠনের ঘোষণা হলে সেই অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে রাশিয়া। প্রসঙ্গত উল্লেখ্য রাশিয়া তালিবান সরকারকে স্বীকৃতি জানিয়েছে। রাশিয়াকে তাই আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আনুষ্ঠানিক সরকার ঘোষণার দিনে। রাশিয়া সেই আমন্ত্রণ পত্র গ্রহন করেছিল। কিন্তু তারিখ জানার পরেই পিছিয়ে আসে রাশিয়া। তারা দোহা শান্তি আলোচনা কারীদের জানিয়ে দেয় টুইন টাওয়ার বিস্ফোরণের দিন তালিবানরা সরকারের আনুষ্ঠানিক ঘোষণা করলে তারা শরিক হবেন না। প্রসঙ্গত উল্লেখ্য এই অনুষ্ঠানে চিনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। চিন অবশ্য তাতে আপত্তি জানায়নি।
আগামি কাল আমেরিকার টুইন টাওয়ার বিস্ফোরণের বর্ষ পূর্তি।তালিবানরা সেটাকে জয়ের উল্লাসে পরিণত করতে চাইছিল গোটা দেশে। সেকারণেই সেদিন এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত হল না। প্রথম প্রচেষ্টা ব্যর্থ হল তালিবানদের। রাশিয়াএক প্রকার বুঝিয়ে দিেয়ছে তালিবান সরকারকে তারা সমর্থন করলেও তালিবানদের সন্ত্রাসকে তারা সমর্থন করে না। সেকারণেই চরম বার্তা দিয়ে তালিবানদের অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।












Click it and Unblock the Notifications