Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কান্দাহারের পর লস্করগাহ তলিবানদের দখলে, ভারতীয়দের অপহরণের আশঙ্কা

কান্দাহারের পর লস্করগাহ তলিবানদের দখলে, ভারতীয়দের অপহরণের আশঙ্কা

ধীরে ধীরে ক্ষমতা বাড়াতে শুরু করে দিেয়ছে তালিবানরা। পুরো আফগানিস্থানই তালিবানদের দখলে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই গজনী, কান্দাহার, লস্করগাহ তালিবানদের দখলে চলে গিয়েছে। এবার হেরাট বিমানবন্দর দখলে নেওয়ার লড়াই চালাচ্ছে তারা। সেটাও তালিবানদের দখলে চলে আসবে বলে মনে করা হচ্ছে। তালিবানদের এই ক্ষমতা বৃদ্ধিতে রীতিমত শঙ্কিত গোটা বিশ্ব। সেখানে বসবাসকারী ভারতীরা অপহরণ হতে পারে এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর সবদেশই আফগানিস্তান থেকে তাঁদের নাগরিকদের সরিয়ে আনার প্রস্তুতি নিতে শুরু করেছে।

তালিবানদের দখলে লস্করগাহ

তালিবানদের দখলে লস্করগাহ

তালিবানরা শক্তি বাড়াচ্ছে আফগানিস্তানে। একের পর এক শহরের দখল নিতে শুরু করেছে তারা। গতকালই কাবুল থেরে ১৫০ কিলোমিটার দূরে গজনী দখলে নিয়েছিল তালিবানরা। গতকাল থেকে আজকের মধ্যে আরও দুটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের দখলে নিয়ে নিয়েছে তারা। কান্দাহার এবং লস্করগাহ এই দুটি শহর এখন তালিবানদের দখলে চলে গিয়েছে। গজনী প্রদেশের এক আধিকারীক জানিয়েছেন শহরের গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং পুলিসের সদর দফতর দখল নিয়েছে আফগানরা। কান্দাহার এবং লস্করগাহতেই তাই করেছে তারা। আফগানিস্তানের একের পর এক শহর নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তালিবানরা।

হেরাট বিমানবন্দরও তালিবানদের দখলে

হেরাট বিমানবন্দরও তালিবানদের দখলে

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর হেরাট বিমানবন্দরও তালিবানরা নিজেদের দখলে নিয়ে ফেলেছে। তালিবানদের সামাল দেওয়ার ক্ষমতা নেই আচ করে হেরাট শহর ছেড়ে চলে যায় আফগান সেনা। তারপরেই প্রায় বিনা যুদ্ধেই হেরাট শহর দখল করে তারা। হেরাট আন্তর্জাতিক বিমানবন্দরও নিজেদের দখলে নিয়ে ফেলেছে আফগান সেনা। জানা গিয়েছে বিমানবন্দরের সব আধিকারিকরা তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে। এই নিয়ে আফগানিস্তানের তৃতীয় বড় শহর তালিবানদের দখলে গেল। আগেই কান্দাহার দখল করেছিল তারা। হেরাট শহর দখল করা তালিবানদের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। তালিবানদের এই আগ্রাসী মেজাজে রীতিমত শঙ্কিত বিশ্বের অন্যান্য দেশ।

কাবুলে মোতায়েন হচ্ছে মার্কিন সেনা

কাবুলে মোতায়েন হচ্ছে মার্কিন সেনা

তাবিলানদের হাত থেকে কাবুলকে রক্ষা করতে আফগান সরকার আমেরিকার সাহায্য চেয়েছে। জানা গিয়েছে আগামি ২৪ ঘণ্টার মধ্যে কাবুলে ৩০০০ ট্রুপ পাঠাচ্ছে আমেরিকা। কাবুলকে তালিবানদের হাত থেকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। মার্কিন সেনা আফগানিস্তান থেকে সরে যাওয়ার পরেই তালিবানরা শক্তি বাড়াতে শুরু করে। একাধিক আফগান সেনা তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে। সেই ভিডিও সোশ্যার মিডিয়ায় ভাইরালও হয়েছিল। দেশকে বাঁচাতে তালিবানদের সমঝোতার প্রস্তাবও দিয়েছিল আফগান সরকার। ক্ষমতা ভাগাভাগি করে দেশ চালানোর বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু তালিবানরা তাতে আমোল দেয়নি বলে অভিযোগ।তারা একের পর এক শহর দখলে মন দিয়েছে।

 ভারতীয়দের অপহরণের আশঙ্কা

ভারতীয়দের অপহরণের আশঙ্কা

আফগানিস্তানে এই অস্থিরতা নিয়ে শঙ্কিত ভারতও। এখনও সেখানে একাধিক ভারতীয় বসবাস করে থাকে। বিশেষ করে কান্দাহারে। কান্দাহার এখন তালিবানদের দখলে। যেকোনও মুহূর্তে অপহরণ করা হতে পারে ভারতীয়দের। এমনইআশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে সতর্ক করা হল। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ইতিমধ্যেই এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করেছেন। আফগানিস্তানে বসবাসকারী হিন্দু এবং শিখদের সুরক্ষা সুনিশ্চিত করার কথা বলেেছন তিনি। বিেজপি সাংসদ বলেছেন আফগানিস্তানে ২০,০০০ সেনা পাঠিয়ে সেখানে বসবাসকারী শিখ এবং হিন্দুদের যেন ফিরিয়ে আনা হয়। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। অন্যান্য দেশও আফগানিস্তান নিয়ে উদ্বেগে রয়েছে। তালিবানদের বাড়বাড়ন্ত ফের সন্ত্রাস বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক দেশ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+