শীঘ্রই নতুন সরকার তালিবানদের, আফগানিস্তান মুসলিম আমিরশাহির ঘোষণা হতে চলেছে প্রেসিডেন্টের প্রাসাদ থেকে
খুব তাড়াতাড়ি কাবুলে (kabul) নতুন সরকারের ঘোষণা করতে চলেছে তালিবানরা (taliban)। যে সরকারে নাম হতে চলেছে আফগানিস্তান মুসলিম আমিরশাহি (Islamic Emirate of Afghanistan)। এমনটাই জানানো হয়েছে তালিবানদের তরফ থেকে। এদিন তা
খুব তাড়াতাড়ি কাবুলে (kabul) নতুন সরকারের ঘোষণা করতে চলেছে তালিবানরা (taliban)। যে সরকারে নাম হতে চলেছে আফগানিস্তান মুসলিম আমিরশাহি (Islamic Emirate of Afghanistan)। এমনটাই জানানো হয়েছে তালিবানদের তরফ থেকে। এদিন তালিবান রাজ শুরু হতেই কাবুল থেকে দিল্লিতে এসেছেন, সরকারি আধিকারিক, সেখানকার বেশ কয়েকজন সাংসদ।

কাবুল ছেড়েছেন প্রেসিডেন্ট
তালিবানরা কাবুলে প্রবেশের পরেই প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেছেন। সূত্রের খবর অনুযায়ী তিনি তাজিকিস্তানের দিকে গিয়েছেন। আফগান অভ্যন্তরীণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, তাজিকিস্তানে গিয়েছেন গনি। প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, নিরাপত্তার কারণেই আসরাফ গনি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়। অন্যদিকে তালিবানদের তরফে জানানো হয়েছে, তারা গনির বিষয়ে খোঁজখবর করছেন। অন্যদিকে তালিবানরা কাবুলের দিকে এগনোর সঙ্গে সঙ্গেই আমেরিকার কূটনীতিকদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ২০ বছর পরে আফগানিস্তানে ফের তালিবান রাজ। ২০০১ সালে ১১ সেপ্টেম্বর আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংসের পরেই আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে হানা দেয়।

কাবুলে ঢুকতে বেগ পেতে হয়নি তালিবানদের
কাবুলে ঢুকতে তালিবানদের কোনও বেগ পেতে হয়নি। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ আগেই জানিয়েছিলেন, তারা কাবুলের বাইরে অবস্থান করছেন। পাশাপাশি পশ্চিমী মদতপুষ্ট আফগান সরকারের সঙ্গে শান্তিপূর্ণ আত্মসমর্পণের জন্য কথা চলছে। এদিনই কাতারে দুই তরফে প্রতিনিধিদের মিলিত হওয়ার কথা ছিল। এর আগে জানা গিয়েছিল আশরফ গনির পদত্যাগের পরে সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের মধ্যে দিয়ে ক্ষমতার হস্তান্তর চলবে। কিন্তু কাবুলে পৌঁছনোর পরে তালিবানদের তরফে জানিয়ে দেওয়া হয় কারা ক্ষমতার পূর্ণ হস্তান্তর চায়।

আফগানিস্তান থেকে শেষ বিমানে আসে ১২৯ যাত্রী
এদিন এয়ার ইন্ডিয়ার এএআই-২৪৪ বিমানে কাবুল থেকে ১২৯ জন যাত্রী নয়া দিল্লিতে আসে। কাবুল থেকে সন্ধে ৬.০৬-এ রওনা দিয়ে বিমান নয়া দিল্লিতে এসে পৌঁছয় রাত আটটার কিছু আগে। তবে এদিনের পর থেকে সপ্তাহে তিনদিন কাবুল যে বিমান চলাচল করত তা অনিশ্চিত হয়ে পড়ল। এদিন নয়াদিল্লি থেকে কাবুলে বিমান পৌঁছতে প্রায় একঘন্টা দেরি হয়। কেননা কাবুলের এয়ার ট্রাফিক কন্ট্রোলে সাহায্য করার মতো কেউ ছিল না। এদিনের বিমানে এদেশে এসেছেন, আফগানিস্তানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন আমরা এবং সেখানকার বেশ কয়েকজন সাংসদ।

আফগানিস্তান মুসলিম আমিরশাহির ঘোষণা
জানা গিয়েছে থুব শীঘ্রই সেখানে নতুন সরকারের গঠন হতে চলেছে। তারপরেই দেশের নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হতে চলেছে আফগানিস্তান মুসলিম আমিরশাহি।












Click it and Unblock the Notifications