পাকিস্তানের জেল থেকে পালিয়েছে মালালা ইউসাফজাইকে গুলি করা তালিবান জঙ্গি!
নবোল জয়ী মালালা ইউসাফজাইকে গুলি করা সহ বহু মামলায় দোষী ছিল তালিবান জঙ্গি এহসানুল্লাহ এহসান। পাকিস্তানে এক জেলে কাটছিল এহসানউল্লাহর দিন। তবে সেখান থেকে এবার পালিয়ে গেল কুখ্যাত এই জঙ্গি নেতা।

নিজেই পালিয়ে যাওয়ার খবর প্রকাশ করে এহসানউল্লাহ
এক অডিও বার্তায় নিজেই পালিয়ে যাওয়ার খবর প্রকাশ করে এহসানউল্লাহ। আর এই ঘটনায় আরও একবার প্রমাণ হয়ে গেল যে জঙ্গিদের জন্যে স্বর্গরাজ্য পাকিস্তান। সেখানে জঙ্গিরা নিরাপদেই থাকে। যে অডিও বার্তা এই জঙ্গি দিয়েছে তাতে সে জানায়, ২০১৭ সালে আত্মসমর্পণ করার সময়ে পাকিস্তানি বাহিনী তাঁকে যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস তাঁরা পূরণ করেনি। এই মন্তব্যর জেরে আরও ধোঁয়াশা বেড়েছে বিষয়টি নিয়ে। এরপর এহসানউল্লাহ জানায়, ১১ জানুয়ারি সে জেল থেকে পালাতে সক্ষম হয়।

২০১২ সালে মামালাকে গুলি করে এহসানউল্লাহ
২০১২ সালে মালালা ইউসাফজাইকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত এই জঙ্গি। ২০১২ সালে স্কুল ফেরত মালালাকে লক্ষ্য করে গুলি চালায় এই এহসান। তখন ১৬ বছর বয়সি হলেও, মালালা তখন থেকেই পাকিস্তানের সোয়াট উপত্যকায় নারীশিক্ষা নিয়ে প্রচার চালাচ্ছিলেন। সেই রাগেই তাঁকে গুলি করা হয়। যদিও সেই হামলা থেকে বেঁচে ফিরে আসেন মালালা। এখন লন্ডনে থাকেন তিনি।

পেশাওয়ারের সেনা স্কুলে হামলার পিছনে হাত ছিল এহসানউল্লাহর
শুধু তাই নয়, ২০১৪-এর ডিসেম্বরে পেশাওয়ারের সেনা স্কুলে ভয়াবহ জঙ্গি হামলাতেও হাত রয়েছে এই জঙ্গির। ওই হামলায় ১৩৪ জনের মৃত্যু হয়েছিল, যাঁর মধ্যে অধিকাংশই ছিল স্কুলপড়ুয়া।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications