আফগানিস্তানে তালিবান জঙ্গি কার্যকলাপ বেড়েছে ৩০ শতাংশ; আইএস-এর উপস্থিতি বেড়েছে উদ্বেগজনকভাবে
একদিকে যখন আফগানিস্তানে শান্তি স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ বৈঠক চলছে তালিবানের, তখনই রাশিয়ার সামরিক বাহিনীর সূত্রে জানা গেল একটি উদ্বেগজনক খবর।
একদিকে যখন আফগানিস্তানে শান্তি স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ বৈঠক চলছে তালিবানের, তখনই রাশিয়ার সামরিক বাহিনীর সূত্রে সামনে এল একটি উদ্বেগজনক খবর। সে-দেশের সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট-এর কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার লাপিন সম্প্রতি প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে একটি বৈঠকে জানিয়েছেন যে আফগানিস্তান জুড়ে তালিবানের জঙ্গি ক্রিয়াকলাপ বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০ শতাংশ।

লাপিন জানান যে ২০১৮ সালের তুলনায় এই বছরে আফগানিস্তানে তালিবানের জঙ্গি কার্যকলাপ বেড়েছে ৩০ শতাংশ এবং পাশাপাশি, ইসলামিক স্টেট-এর হয়ে লড়াই করা জঙ্গির সংখ্যাও ২০১৬ সালের তুলনায় বেড়েছে তিন গুণ, রাশিয়ার টাস নিউজ এজেন্সি জানিয়েছে।
আফগানিস্তান থেকে জঙ্গিরা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরেশীয় মহাদেশেই
অবস্থা ২০২০ সালের মধ্যে সঙ্কটজনক হতে পারে বলে জানিয়ে টাপিন বলেন যে আফগানিস্তানে স্থিত জঙ্গিরা ক্রমেই পুরো ইউরেশীয় মহাদেশে ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিক সুরক্ষার পক্ষে তা যথেষ্ট ভাবার বিষয়। তিনি বলেন ২০১৬ সালে যেখানে আফগানিস্তানে ইসলামিক স্টেট্-এর সমর্থক সংখ্যা ছিল দু'হাজারেরও নীচে, সেখানে এখন তা বেড়ে হয়েছে প্রায় ৬,০০০।












Click it and Unblock the Notifications