পঞ্জশিরের দখল নেওয়ার দাবি তালিবানের, মানছে না নর্দান অ্যালায়েন্স

পঞ্জশিরের দখল নেওয়ার দাবি তালিবানের, মানছে না নর্দান অ্যালায়েন্স

সশস্ত্র অভ্যুত্থানে আফগান রাজধানী কাবুলের দখল নিয়েছিলল তালিবান। তবে দাঁত ফোটাতে পারেনি পঞ্জশির উপত্যকায়। একা কুম্ভের মতো লড়াই করছে মাসুদ বাহিনী। এরই মাঝে এবার সম্পূর্ণরূপে পঞ্জশির দখলের দাবি করল তালিবান। যথারীতি এই দাবি উড়িয়ে দিয়েছে নর্দান অ্যালায়েন্স ফোর্স।

কী বলছে তালিবানরা?

কী বলছে তালিবানরা?

সোমবার সকালেই খবর ছড়িয়ে পড়ে, তালিবানরা দখল নিয়েছে পঞ্জশির উপত্যকার। বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, পঞ্জশিরের রাজভবনে তালিবানরা তাদের পতাকা উত্তোলন করেছে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও বলে, 'পূর্বতন আফগান সরকারের দখলে থাকা একমাত্র প্রদেশ পঞ্জশির দখল করেছি আমরা। সর্বশক্তিমানের ইচ্ছায় এবং গোটা দেশের নিরাপত্তার স্বার্থে আমরা এই কাজ করতে পেরেছি।' একইসঙ্গে দাবিও করে, পঞ্জশিরের বাসিন্দাদের মুক্তি দিয়েছে তারা।

জাবিউল্লাহ মুজাহিদের বক্তব্য?

জাবিউল্লাহ মুজাহিদের বক্তব্য?

তার কথায়, 'সাধারণ মানুষকে উদ্ধার করা হয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি, পঞ্জশিরের মানুষদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। কোনও বঞ্চনার স্বীকার হবেন না তাঁরা। ওঁরা প্রত্যেকেই আমাদের ভাই এবং একসঙ্গে আমরা একটি দেশ চালাতে চাই। পঞ্জশির বিজয়ের মাধ্যমে আমাদের দেশ যুদ্ধের কবল থেকে বেরিয়ে এল। এবার থেকে সমৃদ্ধি এবং স্বাধীনতা সমেত আমাদের নাগরিকরা বসবাস করবেন।'

কী বলছে নর্দান অ্যালায়েন্স?

কী বলছে নর্দান অ্যালায়েন্স?

তবে আমিরুল্লাহ সালেহ-র ঘনিষ্ঠ এক ব্যক্তি অবশ্য অন্য দাবি করছেন। তালিবানি দাবি উড়িয়ে তাঁর বক্তব্য, 'তালিবানি দাবি সর্বৈব মিথ্যা। নর্দান অ্যালায়েন্স ফোর্স পাহাড়ের ওপর চড়ে রয়েছে। তালিবানরা পাকিস্তানি হেলিকপ্টারের সাহায্যে আমাদের ওপর আক্রমণ করছে।'

রবিবার একটি টুইট করেছিলেন ফৈহিম দাসটি!

রবিবার একটি টুইট করেছিলেন ফৈহিম দাসটি!

পঞ্চশিরের রক্ষাকারী ন্যাশানাল রেসিসটেন্ট ফোর্সের পক্ষ থেকে ফৈহিম দাসটি একটি টুইটে জানিয়েছেন, 'সকাল থেকে (শনিবার) পঞ্জশিরের একাধিক জায়গায় ৭০০ জন তালিবান নিহত হয়েছে। ১০০০ জন তালিবানকে বন্দি করা হয়েছে। এখনও অনেকে আত্মসমর্পণ করতে চাইছে। এমনকি তালবান সন্ত্রাসীদের পঞ্জশির থেকে বিতাড়িত করে কপিসা প্রদেশের সীমানার বাইরে বের করা গিয়েছে।

ভাইরাল ভিডিওতে পঞ্জশির থেকে পালাচ্ছে তালিবানরা!

ভাইরাল ভিডিওতে পঞ্জশির থেকে পালাচ্ছে তালিবানরা!

রবিবার ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় একটি সাদা পতাকা নিয়ে তালিবানদের একটি কনভয় দ্রুত পালিয়ে যাচ্ছে পঞ্জশিরের একটি এলাকা থেকে। ইরানি সাংবাদিক তাজুদ্দেন সরোসেরের শেয়ার করা ওই ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড ভয়েসে শোনা গিয়েছে কিছু মানুষ উৎসাহ নিয়ে বলছেন তালিবানরা পঞ্জশির থেকে পালিয়ে যাচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+