ক্রমেই চওড়া হচ্ছে তালিবানি থাবা, চারটি প্রাদেশিক রাজধানীর দখলে কতটা বেকায়দায় আফগান সরকার?

ক্রমেই চওড়া হচ্ছে তালিবানি থাবা, চারটি প্রাদেশিক রাজধানীর দখলে কতটা বেকায়দায় আফগান সরকার?

গোটা আফগানিস্তানে ক্রমেই চওড়া হচ্ছে তালিবান থাবা। দখল হয়ে যাচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ শহর। আফগান সেনার সঙ্গে তুমুল লড়াইয়ের পর তালিবানেরা ইতিমধ্যেই আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুন্দুজের দখল নিয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলীয় আরও একটি গুরুত্বপূর্ণ শহর সার-ই-পুলও দখল করে নিয়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকে এ নিয়ে চারটি প্রাদেশিক রাজধানীর দখল নিল এই উগ্রপন্থী ইসলামী সংগঠন।

ক্রমেই চওড়া হচ্ছে তালিবানি থাবা, চারটি প্রাদেশিক রাজধানীর দখলে কতটা বেকায়দায় আফগান সরকার?

অন্যদিকে ইতিমধ্যেই আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী শবরঘান তালিবানের দখলে গিয়েছে বলে খবর মিলেছে। সেখানেও উড়ছে তালিবান পতাকা। কিন্তু তা মানতে নারাজ আফগান সরকার। অন্যদিকে গোটা দেশজুড়েই কার্যত ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তালিবানদের আক্রমণ এবং তার সঙ্গেই বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই রবিবার তালিবানদের বিমান হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশের রাজধানীতে একটি স্বাস্থ্য ক্লিনিক এবং উচ্চ বিদ্যালয় তুমুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে কুন্দুজের নিয়ন্ত্রণ হাতে এসে যাওয়ায় তালিবানেরা কৌশলগতভাবেই ব্যাপক লাভবান হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। দেশের উত্তরের প্রদেশগুলোতে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসাবে পরিচিত এই কুন্দুজ। সেই সঙ্গে সার-ই-পুলও দখলে এসে যাওয়ায় গোটা এলাকাই কার্যত তাদের নিয়ন্ত্রণে এসে গিয়েছে। অন্যদিকে ২০০১ এর আগেও আবার তালিবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই দুই শহর।

অন্যদিকে শেবেরগান শহরে জঙ্গিদের সমাবেশ ও আস্তানা লক্ষ্য করে বায়ুসেনার হামলায় দুশোরও বেশি তালিবান জঙ্গি নিহত হয়েছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক। শনিবারই নিমরোজপ্রদেশের পর গত শুক্রবার জওজান প্রদেশের শেরবেগান শহরের দখল নেয় তালিবানরা। সেই সময়েই চালানো হয় এই বিমানহানা। ওই হামলাতেই দু’শোর বেশি তালিবান জঙ্গি নিহত হয়েছে বলা দাবি করেছে আফগান সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+