হত্যালীলা অব্যাহত তালিবানের আফগানিস্তানে! কারোর মৃত্যু বোরখা না পরায়, কেউ জাতীয় পতাকার পক্ষে মুখ খোলায় মৃত

হত্যালীলা অব্যাহত তালিবানের আফগানিস্তানে! কারোর মৃত্যু বোরখা না পরায়, কেউ জাতীয় পতাকার পক্ষে মুখ খোলায় মৃত

তালিবান সরকার গড়লে সেখানে মহিলাদের জায়গা দেওয়া হবে। এই বার্তা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এক মহিলাকে বোরখা না পরার জন্য খুন করল তালিবানরা। এদিকে, সেদেশের প্রথম মহিলা গর্ভনর সলিমা মাজারিকে বন্দি করে কার্যত তালিবান নেতারা জানান দিয়ে দিয়েছেন আগামীর আফগানিস্তানে মহিলাদের অবস্থা কী হতে চলেছে। শুধু মহিলারা নন, আফগানিস্তানে পুরুষরাও যে নিরাপদ তা নয়। তালিবানের বিরুদ্ধে গর্জে উঠলেই ধেয়ে আসছে বিপদের ঝড়!

আফগান পতাকা নামিয়ে তালিবানি পতাকা উত্তোলন

আফগান পতাকা নামিয়ে তালিবানি পতাকা উত্তোলন

ঘটনা ঘটেছে বুধবার। আফগানিস্তানে জালালাবাদে সেদেশের জাতীয় পতাকা নামিয়ে সেখানে তালিবানের পতাকা তুলে দেওয়া হয়। কাবুল থেকে ১১৫ কিলোমিটার দূরের এই শহরে পাশতুনিস্তান স্কোয়ারে স্থানীয়দের সঙ্গে জনৈক আততায়ীদের সংঘাত ঘটে। মনে করা হচ্ছে এই আততায়ীরা তালিবানের সদস্য। যারা আফগানিস্তানের জাতীয় পাতাকা সরিয়ে তালিবানের পতাকা লাগাচ্ছিল। আর তা দেখেই স্থানীয় কয়েকজন প্রতিবাদে সরব হন।

 মুহর্তে ধেয়ে আসে গুলি!

মুহর্তে ধেয়ে আসে গুলি!

জাতীয় পতাকার অবমাননা যেকোনও দেশের নাগরিকের কাছে অসম্মানের বিষয়। সেই আবেগ থেকে এই ঘটনা দেখে কয়েকজন জালালাবাদে প্রতিবাদ করতেই তাঁদের দিকে বন্দুক তাক করে গুলি চালাতে থাকে তালিবানরা। মুহূর্তে ১২ জন আহত হয়েছেন, আর গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২ জন। মুহূর্তে তাঁদের প্রাণ চলে যায়।

বোরখা না পরায় হত্যা

বোরখা না পরায় হত্যা

এদিকে, আফগানিস্তানের তাখর প্রভিন্সে এক মহিলা বোরখা না পরায় তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তালিবান, বলে খবর। ২০ বছর আগে আফগানিস্তানে তালিবানরা যেভাবে শাসন করেছে , ঠিক সেভাবে তালিবানি শাসন কার্যত ফের একবার আফগানিস্তানের বুকে শুরু হয়ে গিয়েছে বলে দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, মহিলা বোরখা পরেননি বলে তাঁকে হত্যা করা হয়েছে। আচমকা মহিলার মুত্যুতে স্বভাবতই হতবাক হয় আশপাশের মানুষ। আর্তনাদে ফেটে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। আফগানিস্তানে তালিবানরা আসতেই সেখানে রাস্তার ধারে যে সমস্ত জায়গায় বিজ্ঞাপনে মহিলাদের ছবিতে কম পোশাক রয়েছে , তা ঢেকে দেওয়া হয়। এমনকি টি শার্ট পরা মহিলাদের ছবি ঢেকে দেওয়া হয়েছে।

মহিলাদের অধিকার ও তালিবান

মহিলাদের অধিকার ও তালিবান

গতকালই তালিবানের এক সদস্য সেদেশে তালিবান অধিকৃত এক টিভি চ্যানেলে বলেছিলেন যে তালিবানের সরকারে তাঁরা মহিলাদের চান। এরপরই দেখা যায়, এককালে তালিবানের বিরুদ্ধে হাতে বন্দুক তুলে নেওয়া সেদেশের প্রথম মহিলা গভর্নর সলিমা মাজারিকে গ্রেফতার করেছে তালিবানরা। যে তালিবান নেতারা আগামী দিনে আফগানিস্তানে শান্তিপূর্ণ পরিস্থিতির কথা বলছেন, তাঁদের হাতেই এদিন হত্যা এক মহিলার। যাঁকে বোরখা না পরার জন্য হত্যা করা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+