আমেরিকান এক ট্রান্সলেটারকে কপ্টারে বেঁধে ওড়ালো তালিবানরা! ভিডিও ফাঁস হতেই শিউরে উঠছে বিশ্বের মানুষ

দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের মাটিতে তালিবানি দৌরাত্ম্য! গত ২৪ ঘন্টা আগে সে দেশের মাটি চিরকালের জন্যে ছেড়ে দিয়েছে মার্কিন বাহিনীও। আর এরপরেই 'স্বাধীনতা'র আনন্দে মেতে উঠেছে তালিবানরা।

দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের মাটিতে তালিবানি দৌরাত্ম্য! গত ২৪ ঘন্টা আগে সে দেশের মাটি চিরকালের জন্যে ছেড়ে দিয়েছে মার্কিন বাহিনীও। আর এরপরেই 'স্বাধীনতা'র আনন্দে মেতে উঠেছে তালিবানরা।

যদিও তালিবানরা নিজেদের বদলের দাবি করলেও এখনও পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেনি। বরং বোমা-গুলির শব্দে বারবার কেঁপে উঠছে আফগান ভূমি।

ভিডিও ফাঁস হতেই শিউরে উঠছে বিশ্বের মানুষ

যেভাবেই হোক তালিবানদের হাত থেকে পালানোর চেষ্টা করছেন আফগানরা। তবে মার্কিন বাহিনী আফগানিস্তানের মাটি ছাড়তেই ক্রমশ নৃশংস হয়ে উঠছে তালিবান জঙ্গিরা। ভয়ঙ্কর একটি ভিডিও সামনে এসেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে এক ব্যক্তিকে ঝোলানো হয়েছে। আর সেই অবস্থাতে কপ্টারটিকে ওড়ানো হচ্ছে। ভয়ঙ্কর এই ভিডিও সামনে আসার পরে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল সেটি। আর তা দেখে রীতিমত শিউড়ে উঠছেন মানুষ।

যে ভিডিও সামনে এসেছে সেটি হল আফগানিস্তানের কান্দাহারের। আর যেখানে সমস্ত সহ্যের সীমা পাড় করে দিয়েছে তালিবান জঙ্গিরা। মার্কিন এক ট্রান্সলেটারকে (American Translator) উড়তে থাকা একটি হেলিকপ্টারের সঙ্গে বেঁধে অত্যাচার করা হচ্ছে।

যে হেলিকপ্টারের সঙে বেঁধে ওই ব্যক্তিকে ওড়ানো হচ্ছে সেটি UH-60 Black Hawk হেলিকপ্টার। এই অত্যাধুনিক হেলিকপ্টারটি আমেরিকার তরফে আফগানিস্তান সেনাকে দেওয়া হয়েছিল। আর আজ সেটি কিনা তালিবান জঙ্গিদের দখলে। সবথেকে বড় ব্যাপার মার্কিন সেনার কপ্টার এখন অত্যাচার করতে ব্যবহার করছে জঙ্গিরা।

উল্লেখ্য, তালিবানদের সঙ্গে চুক্তি অনুযায়ী আমেরিকা তথা ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার কথা ছিল ৩১ অগাস্ট। কিন্তু বিভিন্ন দেশের নাগরিকদের সরানো নিয়ে সেখানে অস্থির পরিস্থিতি তৈরি হয়। সেই সময় অবশ্য তালিবানদের তরফে বারবার সময়সীমা মানার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল আমেরিকাকে।

তবে আমেরিকার আফগানিস্তান ছাড়ার সঙ্গে সঙ্গে তারা ছেড়ে গেল হাজারো আফগানকে যাঁরা গত ২০ বছর ধরে আমেরিকাকে বিভিন্নভাবে সাহায্য করেছে। তালিবান প্রতিষ্ঠাতা Zabiullah Mujahid মার্কিন সেনা কাবুল ছাড়তেই এয়ারপোর্টের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন।

আর সেখানে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরির কথা বলা হয়। শুধু তাই নয়, মার্কিন সেনাবাহিনীর দেশত্যাগ তালিবানদের জয়। তবে আমেরিকার সঙ্গে তালিবানরা একটা শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন Zabiullah Mujahid।

উল্লেখ্য ২০ বছর আফগানিস্তানে কাটাল মার্কিন সেনা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আমেরিকাও তাদের দীর্ঘ সময়ের যুদ্ধ শেষ করল ৩০ অগাস্ট। আর এরপরেই উতসবে মেতে উঠল তালিবান জঙ্গিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+