আফগানিস্তানে মিলিটারি ট্রেনিং সেন্টারে বিস্ফোরণ! কমপক্ষে ১০০ জনের মৃত্যু
তালিবানি হামলায় কমপক্ষে ১০০ আফগান নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সেদেশের সেন্ট্রাল ময়দান ওয়ার্দক প্রদেশের এক মিলিটারিকম্পাউন্ডে সোমবার এই হামলার ঘটনা ঘটে।
তালিবানি হামলায় কমপক্ষে ১০০ আফগান নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সেদেশের সেন্ট্রাল ময়দান ওয়ার্দক প্রদেশের এক মিলিটারি কম্পাউন্ডে সোমবার এই হামলার ঘটনা ঘটে। খবরটি জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষামন্ত্রকের এক আধিকারিক।

সূত্রের খবর অনুযায়ী, তালিবানি হামলায় ১২৬ জনের মৃত্যু হয়েছে। মিলিটারি ট্রেনিং সেন্টারের মধ্যে হওয়া বিস্ফোরণে এই মৃত্যু বলেও জানা গিয়েছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আফগানিস্তানের সরকারি মাধ্যম থেকে মৃতের সংখ্যা ১০০-র ওপর বলে জানানো হয়েছে।
যদিও সরকারি মুখপত্র বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। এর আগে সরকারি সূত্রে জানানো হয়েছিল ১২ জনের মৃত্যুর কথা। হামলায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে তালিবানরা।












Click it and Unblock the Notifications