রক্তের হোলিতে মেতেছে তালিবানেরা, কান্দাহারে নৃশংসভাবে হত্যা শতাধিক নাগরিককে

রক্তের হোলিতে মেতেছে তালিবানেরা, কন্দাহারে নৃশংসভাবে হত্যা শতাধিক নাগরিককে

আফগানিস্তানে ক্রমেই বাড়ছে তালিবান আগ্রাসন। ইতিমধ্যেই তালিবানিরা দাবি করেছে তারা সেদেশের ৮৫ শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। জায়গায় জায়গায় আফগান সেনার সঙ্গে চলছে তীব্র সংঘর্ষ। এমতাবস্থায় এবার বড়সড় নাশকতার খবর পাওয়া যাচ্ছে কান্দাহারের স্পিন বোলদাকে। কিছুদিন আগেই এই শহরের দখল নেয় তালিবানেরা।

রক্তের হোলিতে মেতেছে তালিবানেরা, কন্দাহারে নৃশংসভাবে হত্যা শতাধিক নাগরিককে

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই স্পিন বোলদাকে নির্বাচারে হত্যালীলা চালাচ্ছে তালিবানিরা। নিহত ১০০-র বেশি মানুষ। মহিলা, শিশুদের উপরেও হচ্ছে নির্মম অত্যাচার। গোটা ঘটনায় আফগান প্রশাসন সরাসরি তালিবানের দিকে আঙুল তুললেও তারা তা অস্বীকার করেছে। উল্টে মহিলা, শিশুদের উপর কোনও অত্যাচার চালানো হয়নি বলেও দাবি করতে দেখা গিয়েছে তালিবান নেতাদের।

অন্যদিকে আফগানিস্তানের অন্তর্দেশীয় দফতরের মুখপাত্র মিরওয়াইস স্টেনেকজাই ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই ফ্রান্স থেকে প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে জানা যায়, কান্দাহারের স্পিন বোলদকের দখল নিয়েছে তালিবানিরা। এমনকী ওই ভিডিওতেই দেখতে পাওয়া যায় কিভাবে সেখানে নির্বিচারে লুটপাট চালাচ্ছে তালিবানরা। মহিলা ও শিশুদের উপরও চলছে অকথ্য নির্যাতন। গুড়িয়ে দেওয়া হচ্চে ঘর-বাড়ি। সরকারী কর্মী ও আধিকারিকদের উপর চলছে ব্যাপক মারধর করে। লুট করা হচ্ছে সরকারি সম্পত্তি গাড়ি।

সূত্রের খবর, ইতিমধ্যেই কান্দাহার প্রভিনসিয়াল কাউন্সিলের এক সদস্যের দুই ছেলে কেউ খুন করেছে তালিবানেরা। যার মহলে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে কান্দাহার থেকে সম্পূ্র্ণ ভাবে সেনা প্রত্যাহারের ঘোষণা করেছে আমেরিকা। বাইডেনের এই ঘোষণার পরেই যেন ফের স্বমহিমায় ফিরেছে তালিবানেরা। গোটা আফগানিস্তানেই শুরু হয়েছে রক্তের হোলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+