Sri Lanka New Prime Minister: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে দিল্লির হিন্দু কলেজের স্নাতক! কে এই মহিলা জানেন?
Sri Lanka New Prime Minister: শ্রীলঙ্কার ষোড়শ প্রধানমন্ত্রী (Sri lankas New Prime Minister) হলেন ডক্টর হরিণী আমারাসুরিয়া (Harini Amarasuriya)। আজ মঙ্গলবার সেদেশের প্রধানমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করেছেন তিনি। শ্রীলঙ্কার নয়া এই প্রধানমন্ত্রী দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক হন।
শ্রীলঙ্কার প্রভাবশালী বান্দারানাওকের পরিবারের বাইরে হরিণী আমারাসুরিয়া প্রথম মহিলা যিনি এই প্রধানমন্ত্রী পদ পেলেন (Sri Lanka New Prime Minister) । ৫৪ বছর বয়সী নয়া প্রধানমন্ত্রী শিক্ষাবিদ এবং সমাজকর্মী হিসাবে পরিচিত। ২০২০ সালে প্রথমবার শ্রীলঙ্কার পার্লামেন্টে পা রাখেন হরিণী আমারাসুরিয়া (Harini Amarasuriya)।

এরপর একেবারে প্রধানমন্ত্রী পদে (Sri Lanka New Prime Minister)। তাৎপর্যপূর্ণ ভাবে হরিনী হলেন সে দেশের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। এর আগে সিরিমাভো বান্দারানাওকে এবং চন্দ্রিকা কুমারাতুঙ্গা ছিলেন শ্রীলঙ্কার মহিলা প্রধানমমন্ত্রী। দুজনেই প্রভাবশালী পরিবারের মহিলা ছিলেন।
১৯৮০ সালে শ্রীলঙ্কায় সিভিল ওয়্যারের সময় দেশ ছাড়তে হয় হরিণী আমারাসুরিয়া (Harini Amarasuriya)-কে। তাই সে দেশে উচ্চশিক্ষার সুযোগ হয়নি তাঁর। দিল্লির হিন্দু কলেজ থেকে সমাজ বিজ্ঞানে বিএ ডিগ্রি লাভ করেন লঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী। এরপর স্নাতকত্তর ডিগ্রির জন্য তিনি চলে যান অহস্ট্রেলিয়ায়। সেখানে অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজিতে মাস্টার ডিগ্রি পাওয়ার পর ফিরে যান শ্রীলঙ্কায়।
অধ্যাপিকা হিসাবে এরপরেই কাজ শুরু করে দেন হরিণী আমারাসুরিয়া। ২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দিল্লিতে তাঁর চার বছর কাটানোর অভিজ্ঞতা খুবই ভালো। যেদিন থেকে শ্রীলঙ্কায় এক্সিকিউটিভ প্রেসিডেন্টের শাসন ব্যবস্থা শুরু হয়েছে।
সেদিন থেকে প্রধানমন্ত্রী পদে আর কোনও গুরুত্ব নেই। নেই কোনও ক্ষমতাও। নিছকই একটা পদ এটা। তবে জাতীয়স্তরের কোনও বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার ক্ষমতা আছে সে দেশের প্রধানমন্ত্রীর। বলে রাখা প্রয়োজন, হরিণী আমারাসুরিয়া (Harini Amarasuriya)-কে সে দেশের নব নির্বাচিত প্রেসিডেন্ট নিয়োগ করেছেন।
ডক্টর হরিণী আমারাসুরিয়া (Harini Amarasuriya) নারীবাদ এবং লিঙ্গসাম্যে বিশ্বাসী। একজন নিজেকে নিরপেক্ষ বলেই পরিচয় দিয়ে থাকেন। অন্যদিকে শিক্ষাবিদ হিসাবে শিশু সুরক্ষা, বেকারত্ব সহ বিওভিন্ন বিষয়ে রিসার্চ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। ২০১৯ সালে অধ্যাপনা ছেড়ে দেন। এবং সক্রিয় রাজনীতিতে অংশ নেন ডক্টর হরিণী।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়। ভয়াবহ আর্থিক সঙ্কটের পর প্রথম নির্বাচন হয়। দীর্ঘ ভোটাভুটির পর মার্ক্সবাদী নেতা অনুরা কুমার দিসানায়েকেই হন শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি।












Click it and Unblock the Notifications