মার্কিন সুপ্রিম কোর্টে জোর ধাক্কা তাহাউর রানার, ভারতে প্রত্যার্পণ স্থগিতের আবেদন খারিজ আদালতে
২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানার জন্য বড় ধাক্কা, কারণ মার্কিন সুপ্রিম কোর্ট তার ভারতে প্রত্যর্পণ স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে। কিছুদিন আগেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময়েই তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী রানা। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ট্রাম্পের ওই ঘোষণা পর মাঝে কিছু সময় কেটেও যায়। আর তারপর নতুন করে মার্কিন আদালতের দ্বারস্থ হয় তাহাউর রানা। আর তাঁর সেই আবেদনই খারিজ করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট।
রানা, যিনি ২৬/১১ হামলার ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ সহযোগী, যুক্তি দেন যে ভারতে তাকে ন্যায়বিচার দেওয়া হবে না এবং তিনি নির্যাতনের শিকার হতে পারেন। তবে মার্কিন সুপ্রিম কোর্ট তার যুক্তি খারিজ করেছে।

রানার যুক্তি কী ছিল? রানার কথায়, তিনি ভারতে বিচার সহ্য করতে পারবেন না। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ায় তাকে নির্যাতনের শিকার হতে হবে ভারতে। ভারতে পৌঁছানোর পর তাকে স্বল্প সময়ের মধ্যেই হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশও করেন তাহাউর রানা। তাঁর কথায় ভারতে গেলে, মার্কিন আদালতের এখতিয়ার শেষ হয়ে যাবে এবং তার আর কোনও আইনি বিকল্প থাকবে না। তবে তাঁর এই যুক্তিকেই মার্কিন সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেনি।
মার্কিন প্রশাসনের অবস্থান
উল্লেখযোগ্যভাবে, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যর্পণের ঘোষণা করেন। মার্কিন আদালত এই দাবিকে গুরুত্ব দেয়নি এবং প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
২৬/১১ মুম্বাই হামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ সহযোগী তাহাউর রানা। পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও রানা। মুম্বাই হামলার পরিকল্পনা ও সহায়তার অভিযোগে অভিযুক্ত এই তাহাউর।
এখন, মার্কিন সরকারের অনুমোদন সাপেক্ষে রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে, যেখানে তিনি ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি হবেন। ভারত ইতিমধ্যেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে, ২৬/১১ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন।












Click it and Unblock the Notifications