করোনা আতঙ্কে স্পেনে ঘটছে আজব কাণ্ড, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আস্ত টি-রেক্স, ভাইরাল ভিডিও

করোনা আতঙ্কে স্পেনে ঘটছে আজব কাণ্ড, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আস্ত টি-রেক্স, ভাইরাল ভিডিও

করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে গিয়েছে স্পেন। রাস্তায় জনমানস দেখা যাচ্ছে না। এক প্রকার ভুতুড়ে শহরে পরিণত হয়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করেছে। রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে আস্ত টিরেনোসোরাস রেক্স বা টি-রেক্সকে। কাণ্ড দেখে প্রথমে থমকে গিয়েছিল পুলিসও। পরে জানা যায় লকডাইনের মাঝেই টি-রেক্সের পোশাকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মুরিসিয়ার এক বাসিন্দা।

স্পেনের রাস্তায় ডাইনোসর

স্পেনের রাস্তায় ডাইনোসর

করোনা আতঙ্কের মাঝে আবার ডাইনোসর। এমনই কাণ্ড ঘটেছে স্পেনে। লকডাইনের মাঝে রাস্তায় বেরনোর জন্য ডাইনোসরের পোশাক পরেছিলেন মুরিসিয়ার এক বাসিন্দা। রাস্তার ধারের ফ্ল্যাটে বন্দি বাসিন্দারা জানলা দিয়ে দেখতে পেয়ে ভিডিও করেন। তারপরেই পুলিসকে ফোন করে জানায়। পুলিস গিয়ে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যান।

ঘরের বাইরে বেরনো নিষেধ

ঘরের বাইরে বেরনো নিষেধ

জেরায় মুরিসিয়ার ওই ব্যক্তি জানিয়েছেন তিনি ঘরবন্দি হয়ে থাকতে আর পারছিলেন না। অধৈর্য হয়ে পড়েছিলেন। তাই ভেবেছিলেন ডাইনোসরের পোশাক পরলে পুলিস তাঁকে আটকাবে না। কারণ স্পেনে লকডাইনের পর নির্দেশিকা জারি হয়েছিল পোষ্যকে নিয়ে একজন ব্যক্তি রাস্তায় বেরতে পারবেন। তবে একজনই থাকতে হবে পোষ্যের সঙ্গে। তাই টিরেক্সের পোশাক পরে একটু মানসিক উদ্বেগ কাটাতে বাড়ির বাইরে হাঁটতে বেরিেয় ছিলেন তিনি। ভেবেছিলেন জন্তুর পোশাক পরে থাকায় পুলিস তাঁকে আটকােব না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

স্পেনের রাস্তায় ডাইনোসরের হেঁটে যাওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিিডয়ায়। ৫ মিলিয়ন ভিউ হয়েছে। রিটুইট হয়েছে ৬১০০০। এই ঘটনার পর অবশ্য আবার রাস্তায় মাইকিং শুরু করেছে স্পেন পুলিস। বাসিন্দাদের বাড়ির ভেতরেই থাকতে অনুরোধ করা হয়েছে। করোনা ভাইরাসে এখন ইউরোপের অবস্থা সবচেয়ে খারাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+