Syria: সরকারের পতন, পালানোর পথে আসাদের বিমান লক্ষ্য করে গুলি! সিরিয়ায় নজর হোয়াইট হাউসের

Syria: সিরিয়ায় আসাদ সরকারের পতন। রাজধানী দামাস্কাসের (Damascus) দখল নিয়েছে বিদ্রোহীরা। বিমানে চেপে রবিবার দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ (Bashar Al Assad)। সূত্রের খবর, গুলি করে নামানো হয়েছে আসাদের বিমান। আচমকাই অক্ষাংশে পরিবর্তন ও লাইভ ট্র্যাকিং থেকে বিমানের হদিশ না মেলায় এমনটাই আশঙ্কা গোয়েন্দাদের।

আসাদের বিমানের খোঁজ মিলছে না বলে খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। নির্দিষ্ট ব়্যাডার থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় বিমানটি। ৩ হাজার ৬৫০ মিটার উঁচু থেকে কয়েক মিনিটেই ১ হাজার ৭০ মিটারে নেমে আসে বিমানটি। গুলি করে ওই বিমানটিকে মাটিতে নামানোর চেষ্টা চলেছে বলে আশঙ্কা গোয়েন্দা মহলের।

Syria

এদিকে আসাদ দেশ ছাড়তেই বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন সিরিয়ার প্রধানমন্ত্রী মহম্মদ আল জালালি। সিরিয়ার মানুষ যাকেই দেশনায়ক হিসেবে বেছে নিন না কেন, তাদের সমর্থন করবেন বলে জানান সেদেশের প্রধানমন্ত্রী। এদিন ফেসবুকে ভিডিও আকারে সেই বার্তা প্রকাশ করেন তিনি। দায়িত্ব অর্পণের জন্য তিনি প্রস্তুত বলে জানান।

এদিকে প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তরের ইচ্ছে প্রকাশ করতেই সিরিয়ার বিদ্রোহীদের নেতা ও হায়াত তাহরির আল-শামের প্রধান জানান, দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান আপাতত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে। পাশাপাশি সেনাবাহিনীকেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত কোনও সরকারি প্রতিষ্ঠানে সেনা ঢুকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এতদিনে দামাস্কাস স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে বলে দাবি করেন বিদ্রোহীরা। এদিকে সিরিয়ার উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে বলা হয়, সিরিয়ায় একের পর পক ঘটনায় নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর সহযোগীরা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার চার চারটি শহর দখল করেছে বিদ্রোহীরা। রবিবার সকালে রাজধানী দামাস্কাসেও আধিপত্য কায়েম করে তারা। রাজধানী দামাস্কাসের বিভিন্ন প্রান্তে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন শহরবাসী। আতঙ্কে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন আসাদপন্থীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+