জোড়া বিস্ফোরণে জেরবার দামাসকাস, মৃত কমপক্ষে ৩১

জোড়া আত্মঘাতী হামলায় ফের ক্ষতিগ্রস্ত সিরিয়ার রাজধানী দামাসকাস। দুটি আলাদা ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন ১০২ জন।

দামাসকাস, ১৬ মার্চ: জোড়া আত্মঘাতী হামলায় ফের ক্ষতিগ্রস্ত সিরিয়ার রাজধানী দামাসকাস। দুটি আলাদা ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন ১০২ জন।

প্রথমে দামাসকাসের এক আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণে মারা যান ৩১ জন। সংবাদ সংস্থা SANA -এর খবর, বুধবারের আত্মঘাতী হামলায় আহত হয়েছেন বহু মানুষ। নিহতের সংখ্যা বাড়াতে পারার আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, আদালত চত্বরে ওই আত্মঘাতী দুষ্কৃতি ঢোকবার সময়ই বাঁধা পায় ও তখনই বিস্ফোরণ ঘটায়।

জোড়া বিস্ফোরণে জেরবার দামাসকাস, মৃত কমপক্ষে ৩১

এছাড়াও দ্বিতীয় আত্মঘাতী হামলাটি হয় দামাসকাসের রাবওয়েহতে। এক রেস্তোরাঁতে এই হামলা চালানো হয়। এই হামলায় আহত হয়ছেন ২৮ জন।

এই নিয়ে বিগত ৫ দিনের মধ্যে প্রায় ২ বার হামলা হল সিরিয়ার রাজধানী দামাসকাসে। টানা ৭ বছর ধরে চলা যুদ্ধে এমনিতেই বিধ্বস্ত তথা ক্ষতিগ্রস্ত সিরিয়া। এখনও পর্যন্ত এই ধরনের একের পর এক হামলায় সেদেশের পরিস্থিতি আরও অবনতির দিকে চলেছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+