রক্তস্নাত সিরিয়ায় অব্যাহত শিশুদের মৃত্যু মিছিল,সামনে এল চাঞ্চল্যকর পরিসংখ্যান
সিরিয়ায় সরকার বিরোধী বিদ্রোহীদের আঁতুর ঘর পূর্ব ঘওতা। সেখান নিরস্ত্র মানুষের বসতি এলাকা ছিল। আর এই বসতি এলাকা লক্ষ্য করেই সিরিয়া সরকারও রাশিয়ার জোট মিলে ক্রমাগত বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ায় সরকার বিরোধী বিদ্রোহীদের আঁতুর ঘর পূর্ব ঘওতা। সেখান নিরস্ত্র মানুষের বসতি এলাকা ছিল। আর এই বসতি এলাকা লক্ষ্য করেই সিরিয়া সরকারও রাশিয়ার জোট মিলে ক্রমাগত বিমান হামলা চালিয়েছে। যার ফলে এই বিশ্বে 'নরক' -অর চেহারা নিয়েছে সিরিয়ার ঘওতা। ফেব্রুয়ারির ১৮ তারিখ থেকে সেখানে ক্রমাগত বিমান হানায় তাসের ঘরের মতো যেমন ভেঙেছে একের পর এক ইমারত, তেমনই মৃতদের রক্তে লাল হয়েছে সিরিয়ার মাটি। এই ভয়ঙ্কর হামলার কিছু পরিসংখ্যান , তথ্য সামনে এল এবার।

মৃত্যু উপত্যকা
একের পর এক রাশিয়ার বিমান হামলায় ধ্বংস স্তূপ ঘওতায় এপর্যন্ত ৮০০ জনের মৃত্যু হয়েছে। মাত্র ৮ দিনেই যেখানে ৫৫৬ জন মানুষের মৃত্যুর খবর সামনে আসে। ৮০০ জন মৃতের মধ্যে ১৭৮ জনই শিশু।

মঙ্গলবারের মৃত্যু মিছিল
সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটসের দাবি, মঙ্গলবার ফের একবার রাশিয়ার বিমান হানায় সিরিয়ায় নতুন করে মারা যান ২৪ জন। এদিকে, রাশিয়ার ক্রমাগত এই বিমান হানায় শিশু মৃত্যু তথছা নিরস্ত্রদের মৃত্যু ঘিরে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সংঘর্ষ বিরতি
সিরিয়ায় ঘওতায় বিদ্রোহীদের ওপর ক্রমাগত রাশিয়ার হামলা প্রসঙ্গে রাষ্ট্র সংঘকে বিশেষ বৈঠকে বসার আর্জি জানায় ফ্রান্স ও ব্রিটেন। এদিকে, রাষ্ট্র সংঘের সংঘর্ষ বিরতির প্রস্তাবও সম্পূর্ণভাবে কার্যকরী হতে ব্যর্থ হয় সিরিয়াতে।

সোমবার প্রথমবার ঘওতা পৌঁছয় ত্রাণ
এই সোমবার প্রথমবারের জন্য় সিরিয়ার ঘওতা এলাকাতে পৌঁছয় ৪৬ টি ট্রাক। যেখানে যার মধ্যে ছিল ত্রাণ হিসাবে খাবার ,মেডিসিন, সমতে বহু জিনিসপত্র। তবে তা মানুষ পর্য়ন্ত পৌঁছনোর আগেই ফের একবার শুরু হয় বোমা হামলা, সংঘর্ষ। ফলে, সিরিয়ার ঘওতা এলাকায় ত্রাণ পৌঁছনো এখনও দূর অস্ত ।

সংঘর্ষের ছবি
সিরিয়ায় ক্রমাগত হামলার পাল্টা হিসাবে বিদ্রোহীরা মোর্টর চার্জ করে। এরপর এই হামলার পাল্টা হিসাবে ফের রাশিয়ার তরফে বিমান হামলা তচালানো হয়। যার বলি হন ৮ জন। অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রনেতা বাশার আলা আসাদের পক্ষে গিয়ে রাশিয়া এই গৃহযুদ্ধে অংশ নিয়েছে। যেখানে প্রতিদিন ৫ ঘণ্টার জন্য যুদ্ধ বিরতির কথা জানায় রাশিয়া। যদিও তা খাতায় কলমে পালন করতে তারা ব্যর্থ।












Click it and Unblock the Notifications