Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Syria: রাজধানী দামাস্কাস দখল বিদ্রোহীদের, বিমানে চড়ে পালালেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ!

Syria: গৃহযুদ্ধে জেরবার সিরিয়া। সূত্রের খবর, এবার রাজধানী দামাস্কাসের (Damascus) দখল নিয়েছে বিদ্রোহীরা। প্রবল যুদ্ধের মাঝেই রাজধানী ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ (Bashar al-Assad)। রবিবার বিমানে চড়ে দামাস্কাস থেকে পালিয়ে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট (Syria President Flees)। তবে গন্তব্য এখনও জানা যায়নি।

সিরিয়ার একের পর এক শহর দখলের পর এবার রাজধানীতেও আধিপত্য কায়েম বিদ্রোহীদের (Rebels)। সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার সেনাবাহিনীর শীর্ষ আধিকারিক জানান, সেনাবাহিনীর কোনও বাধা ছাড়াই রাজধানীতে প্রবেশ করে বিদ্রোহীরা। দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুলে নেওয়া হয়েছ সিরিয়ার নিজস্ব সেনা ও নিরাপত্তা বাহিনীকেও।

syria

ইতিমধ্যেই রাজধানী দামাস্কাসের বিভিন্ন প্রান্তে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন শহরবাসী। আতঙ্কে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন আসাদপন্থীরা। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে বলে তাঁরা আশঙ্কা করছেন, এমনটাই দাবি সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে।

দামাস্কাসের ২৭ কিলোমিটার উত্তরে অবস্থিত পাহাড়ি শহর সাইদনায়াতেও (Saidnaya) রবিবার থাবা বসিয়েছে বিদ্রোহীরা। সংশোধনাগারে বন্দি শয়ে শয়ে কুখ্যাত অপরাধীদের মুক্ত করতে শুরু করেছে তারা। ওই সমস্ত অপরাধীদের প্রতি অবিচার হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। অন্যায়ের দিন শেষ, বিদ্রোহীদের এমনটা হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সিরিয়ায় গণতন্ত্রপন্থী আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে বলে দাবি করেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমান। আসাদের বিরুদ্ধে লড়াই পরিণত হয়েছে ক্ষমতা দখলের লড়াইয়ে। গত ২৭ নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখল নেয় বিদ্রোহীরা। এরপর হামা-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে কার্যত বিনা বাধায় দখল নেয় তারা।

জানা গিয়েছে, বিদ্রোহীদের মাথায় রয়েছে জঙ্গি সংগঠন আল কায়দার শাখা হায়াত তাহরির আল-শাম ওরফে এইচটিএস (HTS)। মার্কিন যুক্তরাষ্ট্রে ও রাষ্ট্রসংঘের তরফে জঙ্গি সংগঠনের তকমা দেওয়া হয়েছে সংগঠনটিকে। এইচটিএসের সঙ্গে মিলিত রয়েছে 'জইশ আল-ইজ্জা' যৌথবাহিনীও। দামাস্কাসে বিদ্রোহীরা আধিপত্য কায়েম করায় মাত্র ২টি রাজ্য রাজধানী লাটাকিয়া ও টার্টুসে ক্ষমতা টিকে থাকবে আসাদ সরকারের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+