Syria: সিরিয়ায় তদারকি সরকারের প্রধান হলেন মহম্মদ আল বশির

সিরিয়ায় তদারকি সরকারের প্রধান নির্বাচিত হলেন মহম্মদ আল বশির। বাশার আল আসাদের দীর্ঘ শাসন ও তাঁর অবসানের পর অবশেষে বশির দায়িত্ব নিলেন। তবে তিনি অন্তর্বর্তী দায়িত্ব নিচ্ছেন। আগামী বছরের পয়লা মার্চ পর্যন্ত তিনি দায়িত্বভার সামলাবেন। এমনটাই স্থানীয় সংবাদসূত্রে জানা গিয়েছে।

বিদ্রোহীদের চাপে মাত্র কয়েকদিনের মধ্যে আসাদের দীর্ঘ দুই দশকের বেশি সময়ের এবং সবমিলিয়ে তাঁর পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের শাসনকালের অবসান ঘটেছে। জেলে ঢুকে রাজনৈতিক বন্দিদের মুক্ত করা হয়। ২০১১ সালের পর থেকে তারা বন্দি ছিলেন। সবমিলিয়ে কয়েক হাজার এমন বন্দি এতদিনে জেলবন্দি ছিলেন, যাদের ছাড়িয়ে আনা হয়েছে।

Syria

জেলবন্দিদের ছাড়া পাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে অনেক। তারা বেরিয়ে উৎসবে মেতেছেন। বাশার আল আসাদের সরকারের পতনের পর সেই উল্লাস আরও তীব্রতর হয়েছে। সিরিয়ার কারাগারে অত্যাচার অবর্ণনীয় ছিল। সেই কঠিন সময় পেরিয়ে মুক্তির উল্লাস তাই স্বাভাবিকভাবেই মাত্রাহীন ছিল।

মানবাধিকার নিয়ে বিশ্বজুড়ে কাজ করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য সংস্থার দাবি, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে সিরিয়ার জেলে অন্তত ১৩ হাজারের বেশি মানুষকে গোপনে মেরে ফেলা হয়েছে। রোজই নাকি গোপনে সেখানে মানুষ মেরে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, সিরিয়ায় গত একদশকের বেশি সময় ধরে অন্তর্দ্বন্দ্ব চলেছে। বিদ্রোহীদের দিকে সমর্থন ধীরে ধীরে বাড়তে থাকে। এবং শেষ অবধি আসাদের সরকার পড়ে গিয়েছে। গৃহযুদ্ধে সেদেশে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এই লড়াইয়ে বিদ্রোহীদের পাশে ছিল আমেরিকার সমর্থন। অন্যদিকে রাশিয়া পাশে ছিল আসাদের।

শেষ অবধি গত রবিবার একের পর এক প্রদেশের দখল নিতে নিতে দামাস্কাসের দখল নিয়ে নেয় বিরোধীরা। এরপরই দেশ ছেড়ে পালিয়ে সেই রাশিয়াতেই সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান আসাদ আশ্রয় নিয়েছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+