জেহাদের নামে হিংসা বরদাস্ত নয়! কাশ্মীর নিয়ে পাকিস্তানকে প্রচ্ছন্ন বার্তা আকবরউদ্দিনের
মুখে তিনি একবারও পাকিস্তানের নাম করেননি। কিন্তু পাকিস্তানকে প্রকারান্তরে মোক্ষম বার্তা দিয়েই রাখলেন রাষ্ট্রসংঘের স্থায়ী ভারতীয় প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন।
মুখে তিনি একবারও পাকিস্তানের নাম করেননি। কিন্তু পাকিস্তানকে প্রকারান্তরে মোক্ষম বার্তা দিয়েই রাখলেন রাষ্ট্রসংঘের স্থায়ী ভারতীয় প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। তিনি স্পষ্টই জানালেন, একটা দেশ ও তাঁদের নেতারা কাশ্মীরে জেহাদের নামে হিংসা ছড়াচ্ছে। এই জেহাদি এবং হিংসা ছড়ানোর ষড়যন্ত্র মানবে না ভারত। ভারত তৈরি কড়া জবাব দিতে।

পাশাপাশি তিনি বলেন, ভারত বরাবর শাব্তির পথে থেকেছে। এখনও ভারত শান্তিই চায়। আলোচনাও চায়। কিন্তু তার জন্য তাই পরিবেশ। সেই পরিবেশ দিতে পারেনি পাকিস্তান। যতবার আলোচনার দরজা খুলেছে একপ্রান্ত থেকে হিংসা ছড়ানো হয়েছে। রক্তাক্ত করা হয়েছে ভারতকে। যতদিন পাকিস্তান এই সন্রান্সের পথ থেকে না সরে আসছে ততদিন কোনও আলোচনা নয়।
এদিন এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্নটা ছুড়েছিলেন আকবরুদ্দিনকে উদ্দেশ্য করে। তাই প্রশ্ন শুনেই কালবিলন্ব না করে তিনি যে উত্তরটা দিয়েছেন, তাতে তিনি বুঝিয়ে দিয়েছেন, ভারত বরাবরই শান্তি আলোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, পাকিস্তানই অশান্তি ছড়িয়ে আলোচনার পরিবেশ বিষিয়ে তুলেছে। তাই আলোচনার পরিবেশ তৈরি না হলে তা কী করে সম্ভব!
শুক্রবার রাষ্ট্রসংঘের বৈঠক থেকে গোটা বিশ্বকে ভারত কড়া বার্তা দেয়। পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন বললেন, কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান অযথা এর মধ্যে নাক গলাচ্ছে। ভারত কাশ্মীরের আইনব্যবস্থাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে মিলিয়ে দিয়েছে সরকার চালানোর সুবিধার্থে।
উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হলেও কাউকে পাশে পেল না পাকিস্তান। চিন ছাড়া পাকিস্তান এক ঘরে হয়ে গেল। পাকিস্তানের আবেদন সাড়া দিল না কেউই। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন- সবাই মুখ ফিরিয়ে নিল পাকিস্তানের দিক থেকে। একমাত্র চিন পাকিস্তানের পাশে দাঁড়াল।












Click it and Unblock the Notifications