'আমরা আইআইটি গড়ছি, ওরা এলইটি তৈরি করছে', রাষ্ট্রপুঞ্জে সুষমার ধারালো নিশানায় পাকিস্তান
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চে আগেই পাকিস্তানকে 'টেররিস্তান' বলে আক্রমণ করে জমি তৈরি করে রেখেছিল ভারত। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে সুষমা বলেন, ভারতে যখন একের পর এক নামী IIT,IIM,AIIMS এর মতো বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে উঠছে, তখন পাকিস্তান LeT, জইশ- এর মতো জঙ্গি সংগঠন গড়ে তুলছে। পাশাপাশি তিনি বলেন, 'আমরা লড়ছি দারিদ্র্য দূর করার জন্য । সেদিকে আমরা সম্পূর্ণভাবে মনো নিবেশ করেছি। আর প্রতিবেশী পাকিস্তান আমেদের বিরুদ্ধে লড়াই করেই চলেছে। '
এছাড়াও পাকিস্তানকে নিশানায় রেখে সুষমা বলেন, বারতের পরিচয় সারা বিশ্বে তথ্য প্রযুক্তি শিল্পে প্রথম শ্রেণির দেশ হিসাবে। পাক রাজনীতিকদের ভাবা উচিত তাঁদের দেশ কেন সন্ত্রাসের কারখানা হিসাবে পরিচিত। পাকিস্তানের পাশপাশি এদিন, চিনের কূটনীতেক একহাত নিয়ে সুষমা উল্লেখ করেন যে, যদি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যমত না গড়া যা, তাহলে লড়াই চালানো কঠিন। তিনি বলেন, 'আমরা নুন সার্বিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছি। আমাদের সমস্য়ার মধ্যে কোনও তৃতীয় পক্ষের দরকার নেই। '












Click it and Unblock the Notifications