গ্রেফতার চিন্ময় কৃ্ষ্ণ দাস, 'জয় শ্রী রামে' মুখরিত বাংলাদেশ! বিদেশমন্ত্রকের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু
Chinmay Krishna Das Prabhu: রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার বাংলাদেশ (Bangladesh) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃ্ষ্ণ দাস ব্রহ্মচারী (Chinmay Krishna Das Prabhu)। আর এই ঘটনায় একেবারে উত্তাল বাংলাদেশ। সন্ধ্যা গড়িয়ে রাত, এখনও চলছে বিক্ষোভ। এর মধ্যেই শাহবাগে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মিছিলে হামলার অভিযোগ।
আর তা নিয়ে সেখানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমনকি শুরু হয় ইটবৃষ্টি। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কড়া হাতে বাংলাদেশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন। এই ঘটনার (Chinmay Krishna Das Prabhu) তীব্র নিন্দা জানিয়ে ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি টুইট করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, ঢাকার বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ আটক করেছে। হিন্দু সংখ্যালঘুদের বাঁচানোর লড়াইয়ে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন।
ঘটনায় বিরোধী দলনেতার আশঙ্কা, বাংলাদেশের সনাতনীদের আশঙ্কা, ইউনুসের প্রশাসন যা খুশি করতে পারে। এমনকী প্রশাসনের ওপর চাপ এলে শেষ করেও দিতে পারে। চিন্ময় কৃষ্ণদাস প্রভুর একটু ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী এই ঘটনায় ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন। এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই বিষয়ে ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এই ঘটনায় ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
Renowned firebrand Hindu Leader; Shri Chinmoy Krishna Das Prabhu has been abducted by the Detective Branch at Dhaka Airport in Bangladesh.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 25, 2024
He is leading the fight for the survival & dignity of the Hindu Minorities of Bangladesh.
The Bangladeshi Sanatani Community fear that Md… pic.twitter.com/n5Bb6Zk2JM
অন্যদিকে ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিশ্বের ১০৮ টি দেশে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। একাধিক হিন্দু সংগঠনের তরফে প্রতিবাদ হবে আমেরিকাতেও। এমনকি মঙ্গলবার থেকে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অংশে আন্দোলন আরও তীব্র করার ডাক দেওয়া হয়েছে। সেই মতো বিভিন্ন জায়গা থেকে সনাতনিদের মিছিল বের হবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, আজ বিক্ষোভ থেকে লাগাতার জয় শ্রী রাম-জয় বজরঙ বলির নামে স্লোগান তোলেন সে দেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘুরা।












Click it and Unblock the Notifications