করোনা আক্রান্ত ট্রাম্পের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই হাসপাতালে বোমাতঙ্ক
হোয়াইট হাউস সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর গত কয়েকদিন ধরেই উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছেন। এক মার্কিন আধাকারিকের দাবি , আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থার এমন খবরে মধ্যেই উঠে এল, আরও এক উদ্বেগজনক খবর।

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হাসপাতালে ভর্তি রয়েছেন, তার বাইরে একটি সন্দেহজনক বস্তু মিলেছে। খবর উঠে আসতেই, মুহূর্তে সেখানে বম্ব স্কোয়াড ছুটে গিয়েছে। এদিকে, করোনা আক্রান্ত ট্রাম্প একটি বার্তায় জানিয়েছেন , তিনি আপাতত সুস্থ বোধ করছেন। খুব শিগগিরিই তিনি আমেরিকাকে শ্রেষ্ঠত্বে নিয়ে যাওয়ার লক্ষ্য় নিয়ে সেরে উঠবেন বলে তাঁর আশা।
উল্লেখ্য়, মার্কিন প্রেসিডেন্ট আপাতত আমেরিকার, ওয়াল্টার রিড রোড হাসপাতলে ভর্তি রয়েছেন। এদিন সেই হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা বলয়ের মাঝেও মিলেছে সন্দেহজনক বস্তুটি। যা খতিয়ে দেখে বম্ব স্কোয়াড।












Click it and Unblock the Notifications