Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Canada: বরখাস্ত হওয়া হিন্দু পুরোহিত 'বেকসুর', পদে ফিরিয়ে কানাডার সরকারের তীব্র সমালোচনা হিন্দু সভার

India Canada Relation: কানাডায় বরখাস্ত হওয়া হিন্দু পুরোহিতকে (Hindu Priest) পদে ফেরাল হিন্দু সভা। কোনও অপরাধ না করা সত্ত্বেও ওই পুরোহিতকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ সংগঠনের। এদিন বিবৃতি জারি করে কানাডার সরকারের তীব্র নিন্দা জানায় ওই সংগঠন। কানাডায় বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে বলেও সরব হন সংগঠনের সদস্যরা।

কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে (Hindu Temple) হামলার ঘটনায় উত্তপ্ত হয় পরিস্থিতি। তারপরই 'উসকানিমূলক' মন্তব্য করার অভিযোগে মন্দিরেরই এক পুরোহিতকে সাসপেন্ড করা হয়। অথচ খালিস্তানি কার্যকলাপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি কানাডার (Canada) সরকার। শুক্রবার ওই পুরোহিতকে বেকসুর দাবি করে পুনরায় পদে বহাল করল হিন্দু সভা।

HINDU

এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরোহিতকে পদে বহাল করার কথা জানায় হিন্দু কানাডিয়ান ফাউন্ডেশন (Hindu Canadian Foundation)। একইসঙ্গে ব্রাম্পটনের মেয়র (Brumpton Mayor) প্যাট্রিক ব্রাউনের তীব্র সমালোচনা করা হয় ওই পোস্টে।

পোস্টে বলা হয়, "কোনওরকম প্রমাণ বা তদন্ত ছাড়াই একজনকে সাসপেন্ড করা হয়। প্রমাণ ছাড়া অভিযুক্ত দাগিয়ে কীভাবে একজনের নামে মেয়র অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করেন? কানাডা-সহ ব্রাম্পটনবাসী এর সুস্পষ্ট ব্যাখার দাবি করছে।"

ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে পুজো দিতে হাজির হন বেশ কয়েকজন ভক্ত। সেসময়ই হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হামলার মুহূর্তের ছবি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মন্দিরে থাকা ভক্তরা। এমনকী মন্দিরের বাইরেও ভারত বিরোধী স্লোগান-পতাকা ওড়াতে দেখা যায় খালিস্তানি জঙ্গিদের।

খালিস্তানি ইস্যুতে কার্যত তলানিতে ঠেকেছে কানাডা ও ভারতের সম্পর্ক। ট্রুডোর সরকারের আমলে খালিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়েও কড়া বার্তা দিয়েছে ভারত। ভারতীয় কূটনীতিকদের উপর নজরদারি থেকে সেখানের হিন্দু মন্দিরে হামলা চালানোর ঘটনায় ট্রুডো সরকারকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদীও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+