ম্যাঞ্চেস্টার বিস্ফোরণের হামলাকারীর বাবা ও ভাই গ্রেফতার লিবিয়ায়
ম্যাঞ্চেস্টার বিস্ফোরণে ২২ জনের হত্যার দায় যার ওপর , সেই ধৃত সন্দেহভাজন জঙ্গির বাবা ও ভাই কে লিবিয়া থেকে গ্রেফতার করে স্থানীয় সন্ত্রাস মোকাবিলা বাহিনী।
ম্যাঞ্চেস্টার বিস্ফোরণে ২২ জনের হত্যার দায় যার ওপর , সেই ধৃত সন্দেহভাজন জঙ্গির বাবা ও ভাই কে লিবিয়া থেকে গ্রেফতার করে স্থানীয় সন্ত্রাস মোকাবিলা বাহিনী। সন্দেহভাজন জঙ্গি সলমন আবেদির বাবা রামাদান আবেদি ও ভাই হাশিমকে ত্রিপোলি থেকে গ্রেফতার করা হয়েছে।

হাশিম আবেদির বিরুদ্ধে আইসিস জঙ্গি সংগঠেনর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। কিন্তু কেন তাদের বাবা রামাদানকে গ্রেফতার করা হয়েছে, সে প্রশ্নের জবাব মেলেনি। তবে সন্দেহভাজন সলমানের সঙ্গে ভাই হাশিমের যোগ থাকায় তাকে গ্রেফতার করা হয় বলে দাবি লিবিয়া পুলিশের।
এছাড়াও জানানো হয়েছে আইসিসএর সঙ্গে যোগাযোগ রাখার দায়ে অনেকদিন ধরেই হাশিমকে খুঁজছিল পুলিশ। হাশিমের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়।












Click it and Unblock the Notifications