চিনে এবার প্লেগের শঙ্কা, জারি করা হল লেভেল থ্রি ওয়ার্নিং
একদিকে যখন সারা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেই সময় করোনার উৎপত্তিস্থল চিনে নতুন রোগে উৎপত্তির আশঙ্কা। চিনের মাঙ্গোলিয়ার হাসপাতালে বিউবোনিক প্লেগের রোগীর সন্ধান পাওয়ার পর থেকে শঙ্কার মেঘ
একদিকে যখন সারা বিশ্ব করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেই সময় করোনার উৎপত্তিস্থল চিনে নতুন রোগে উৎপত্তির আশঙ্কা। চিনের মাঙ্গোলিয়ার হাসপাতালে বিউবোনিক প্লেগের রোগীর সন্ধান পাওয়ার পর থেকে শঙ্কার মেঘ। জানা গিয়েছে, লেভেল থ্রি ওয়ার্নিং জারি করা হয়েছে।

চিনে এবার প্লেগ ছড়ানোর আশঙ্কা
করোনার পর এবার চিনে প্লেগ ছড়ানোর আশঙ্কা। তিনের মাঙ্গোলিয়ার উত্তরে এক হাসপাতালে এই রোগে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। তারপর থেকেই শঙ্কার মেঘ। সেখানকার স্বাস্থ্য দফতর জানাচ্ছে মানুষ থেকে মানুষে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জারি লেভেল থ্রি ওয়ার্নিং
রবিবার সেখানে লেভেল থ্রি ওয়ার্নিং জারি করা হয়েছে। এবছরের শেষ পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে।

প্রাণী শিকার ও খাওয়া থেকে রোগ ছড়ানোর শঙ্কা
অপর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রাণী শিকার করা ও খাওয়া থেকে এই রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা।

বিউবোনিক প্লেগ কি
বিউবোনিক প্লেগ হল ব্যাকটিরিয়ার সংক্রমণ। যা বন্য ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এক পূর্ণ বয়স্ক মানুষ সংক্রমিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাঁর মৃত্যু হতে পারে, যদি না সময় মতো নজর দেওয়া হয়।












Click it and Unblock the Notifications