জাতিসংঘে পাকিস্তানকে বেআব্রু করবেন সুষমা? তাকিয়ে গোটা বিশ্ব

নিউ ইয়র্ক, ২৬ সেপ্টেম্বর : বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সোমবার জাতিসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন। এদিনে বক্তব্যে বিদেশমন্ত্রী পাকিস্তানকে উদ্দেশ্য করে কি বার্তা দেন তার দিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ। উল্লেখ্য কেরলে কোঝিকোড়ের দলীয় সভার প্রকাশ্য সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে নাম করে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন।

উরির সেনা ক্যাম্পে হামলায় ১৮ জন সেনা জওয়ানের মৃত্যুতে উত্তপ্ত হয় দুদেশের রাজনৈতিক পরিস্থিতি। এর পরে একাধিক বার পাকিস্তানের প্ররোচনায় সীমান্তে গুলি চালানোর ঘটনা ঘটেছে। একইসঙ্গে ভারতে নৃশংস হামলার পরেও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উস্কানি মূলক বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোঝিকোড়ের ভাষণে নওয়াজ শরিফকে কটাক্ষ করে বলেছিলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের লিখে দেওয়া ভাষণ পাঠ করছেন"।

জাতিসংঘে পাকিস্তানকে বেআব্রু করবেন সুষমা? তাকিয়ে গোটা বিশ্ব

এরই মধ্যে জাতিসংঘের সুষমা স্বরাজের যোগদান এবং সেখান থেকে পাকিস্তানকে উদ্দেশ্য করে নতুন কোন বার্তা দেন কিনা সেটাই এখন দেখার। কূটনৈতিক মহল মনে করছে, এদিনে ভাষনে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার সম্ভাবনা প্রবল। কেনেনা সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কোন ঠাসা করতে সারা বিশ্ব প্রায় একজোট হয়েছে। যদিও একটি পাক সংবাদ মাধ্যমের দাবি, পাকিস্থানে যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে চিন তাদের সব রকম সাহায্য করবে। যদিও চিনের পক্ষ থেকে এই খবর আদৌ সত্যি কিনা তা জানানো হয়নি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, শনিবার বিদেশমন্ত্রী নিউ ইয়র্কে এসে পৌঁচেছেন।ভারত এবং সারা বিশ্ব এখন অপেক্ষায় আছেন বিদেশমন্ত্রীর জাতিসংঘের সাধারণ সভায় কি বক্তব্য রাখবেন তার উপর। বিদেশ মন্ত্রী যে বক্তব্য রাখতে চলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন এর থেকেই একদিকে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থান যেমন স্পষ্ট হবে তেমনি আগামী দিনে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক অবস্থান কি হতে চলেছে তারও আভাস পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+