রেস্তোরাঁর খাবারে সাবধান! প্লেটে কিলবিলিয়ে কী জেগে উঠল দেখুন ভিডিও-তে

পাতের খাবারটি যেন সুস্বাদু হয় , তার জন্য সকলেই টাটকা খাবার পছন্দ করে। কিন্তু এই টাটকা ব্যাপারটি ,'অতি টাটকা' হয়ে উঠল জাপানের এক রেস্তোরাঁতে

পাতের খাবারটি যেন সুস্বাদু হয় , তার জন্য সকলেই টাটকা খাবার পছন্দ করে। কিন্তু এই টাটকা ব্যাপারটি ,'অতি টাটকা' হয়ে উঠল জাপানের এক রেস্তোরাঁতে। সেখানে সুশি খেতে গিয়ে এক ব্যক্তির যে অভিজ্ঞতা হয়েছে তা তাক লাগানোর মতো। আর সেই ঘটনার ভিডিওই এখন ভাইরাল।

রেস্তোরাঁর খাবারে সাবধান! প্লেটে কিলবিলিয়ে কী জেগে উঠল দেখুন ভিডিও-তে

রেস্তোরাঁতে গিয়ে ব্যক্তি সুশির অর্ডার দিয়েছিলেন। সুস্বাদু এই খাবার অর্ডার দিয়েই তার অপেক্ষায় ছিলেন ব্যক্তি। এরপর যখন খাবার এলো টেবিলে, জিভে জলা আনা খাবার তখন শুধ ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। এমন সময়ে প্লেটের দিতে তাকাতেই ব্যক্তির চোখ কপালে ওঠার জোগাড় হয়! দেখা যায় সুশিতে তখনও জড়িয়ে থাকা ক্ল্যামটি জ্যান্ত। শুধু তাই নয়, চপস্টিক দিয়ে ক্ল্যামকে খোঁচা দিতেই সে আবারও কিলবিলয়ে জেগে উঠছে। সঙ্গে সঙ্গে ঘটনার ভিডিও করেন ব্যক্তি।

এদিকে,ঘটনার ভিডিও ইন্টারনেটে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ক্রমেই তা শেয়ার হতে শুরু করে। ৪৯,০০০ রি টুইট হয়। ৬ মিলিয়ন ভিউ পেয়েছে এই ভিডিও। আপাতত ৩০ সেকেন্ডের এই ভিডিও রেস্তোরাঁর খাবার থেকে মানুষকে সাবধান হওয়ার বার্তা দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+