Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Survey: কঠোর পরিশ্রমে উপার্জনকারীরা কি আর্থিক ঝুঁকি নিতে স্বাচ্ছন্দ্য? সমীক্ষায় চমকপ্রদ তথ্য

কঠোর পরিশ্রম করে যাঁরা উপার্জন করেন, তাঁরা কি আর্থিক ঝুঁকি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এই বিতর্ক নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা হয়েছিল, সেখানে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। কঠোর পরিশ্রম করে উপার্জন আর আর্থিক ঝুঁকি নেওয়ার মধ্যে একটি ইচিবাচক সম্পর্ক রয়েছে বলে মনে করছে সমীক্ষা।

সাম্প্রতিক সমীক্ষা বলছে, যাঁরা অর্থের জন্য কঠোর পরিশ্রম করেন বা পরিশ্রম করে উচ্চ অর্থ উপার্জন করেন, তাঁরা আর্থিকভাবে খুব সচেতন হন এবং নিরাপদ আর্থিক ঝুঁকি নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সমীক্ষায় প্রচেষ্টামূলক উপার্জন এবং আর্থিক ঝুঁকি গ্রহণের মধ্যে কী সম্পর্ক, তা মূল্যায়ন করা হয় নীতিনির্ধারকদের দ্বারা।

image if investment

নতুন এই গবেষণাটি করেছে নটরডেম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নতুন গবেষণা দেখায়, যে যত বেশি কঠোর পরিশ্রম করবে, সে বিনিয়োগের ক্ষেত্র তত সাবধানী হবে। সে চাইবে না তার উপার্জনগুলি ঝুঁকিতে পড়ুক। সে নিরাপদ জায়গাতেই বিনিয়োগ করার চেষ্টা করবে।

এই সমীক্ষায় দুই ব্যক্তির তুলনা করে দেখানো হয়েছে, যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে সে অনেক সহনশীল হবে বিনিয়োগের ক্ষেত্রে, ঝুকি নেবে কম। আর যারা কম পরিশ্রম করে অর্থ উপার্জন করবে, তারা বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে চাইবে অপেক্ষাকৃত বেশি।

image if investment

জার্নাল অফ কনজিউমার সাইকোলজিতে গবষণার প্রধান লেখক তথা নটরডেমের মেন্ডোজা কলেজ অফ বিজনেসের বিপণনের সহকারী অধ্যাপক ক্রিস্টোফার বেচলার, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামিনা লুটফেলি, সু-চি হুয়াং এবং জোশুয়া মরিস-সহ গবেষকরা বলেন, বলেন, "অর্থের জন্য কঠোর পরিশ্রম করা ঝুঁকি সহনশীলতা হ্রাস করে।"

যখন কঠোর পরিশ্রম করে উপার্জন করা হয়, তখন তারা তাদের সেই উপার্জনগুলিকে আরও বেশি মূল্য দেয়। উপার্জিত অর্থ হারিয়ে ফেলতে চায় না। তারা বিনিয়োগের জন্য ঝুঁকিহীন ক্ষেত্র বেছে নেয়। অর্থাৎ কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বেছে নেয় এবং কম বিনিয়োগ করতেই পছন্দ করে।

image if investment

এই গবেষক দলটি চারটি পরীক্ষা করেছে সমীক্ষা সম্পূর্ণ করতে। তারপর একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। বিনিয়োগে ঝুঁকি নেওয়ার উপর কঠোর প্রচেষ্টামূলক উপার্জনের কার্যকারণ প্রভাব কী পড়ে, তা জানার চেষ্টা চালিয়েছে। গবেষকরা বলেন, আমরা প্রতি ক্ষেত্রেই লক্ষ্য করেছি প্রচেষ্টামূলক উপার্জন প্রকৃতপক্ষে কম ঝুঁকি নিতে পরিচালিত করে ভোক্তাদের।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিকল্পগুলি অধিক প্রত্যাশিত রিটার্ন দেওয়া সত্ত্বেও, তারা সেই পথে পা বাড়ায় না। কিন্তু যারা কম খেটেই অর্থ উপার্জন করে, তারা ঝুঁকি নিতেই ভালোবাসে, অধিক লাভের প্রত্যাশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে। এই গবেষণায় উঠে এসেছে সেই সর সত্যটাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+