৩৭০ ধারা অবলুপ্তির পর ড্রোনের মাধ্যমে ভারতের সীমান্তে চলছে পাক নজরদারি

জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির প্রথম কয়েক মাস ভারত–পাকিস্তান সীমান্তে ১০–১৫টি ড্রোনের দেখা মিলেছিল। পাকিস্তান এভাবেই সীমান্তে নজরদারি চালিয়েছে। শুক্রবার সরকারিভাবে এই তথ্য জানানো হয়েছে।

ড্রোনের নজরদারি ভারতের সীমান্তে

ড্রোনের নজরদারি ভারতের সীমান্তে

সরকারিভাবে এও জানানো হয়েছে যে পাঞ্জাব ও জম্মুর সীমান্ত অঞ্চলে একমাসে ১-২টি ড্রোনের দেখা মিলেছে। অর্থাৎ ড্রোনের মাধ্যমে নজরদারির বিষয়টি একটু হলেও কম হয়েছে। সীমান্তের ওপর নজরদারি রাখতেই ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, গত বছর ৫ আগস্ট থেকে অক্টোবরের মধ্যে প্রত্যেকদিন ১০ থেকে ১৫টি করে ড্রোন নজরে এসেছে বিএসএফের, এছাড়াও তা দেখেছে স্থানীয় পুলিশ ও সীমান্ত অঞ্চলের অন্যান্যরা। বিএসএফ এবং রাজ্য পুলিশ তৎক্ষণাত পাল্টা-জবাব দিতে নির্দেশ দিয়েছে যে দুর্বৃত্ত ড্রোনগুলিকে দেখলেই গুলি করে সেগুলিকে নীচে নামানো হোক। নিরাপত্তা বিভাগের এক শীর্ষ আধিকারিক এ প্রসঙ্গে বলেন, ‘‌তবে, ড্রোন চালানো বা নামিয়ে আনার জন্য কিছু নির্দিষ্ট অস্ত্র এবং প্রশিক্ষণের প্রয়োজন যা এখন পর্যন্ত এই সংস্থাগুলির কাছে উপলভ্য নয়। সুতরাং, ড্রোন দেখামাত্র যখনই সম্ভব তখনই এবং যদি সীমার মধ্যে থাকে তবে তাদের লক্ষ্য করে গুলি করুন এবং এগুলি নামিয়ে আনুন।'‌

তিন ধরনের ড্রোন রয়েছে

তিন ধরনের ড্রোন রয়েছে

সুরক্ষা সংস্থাগুলির কাছ থেকে জানা গিয়েছে যে অতীতেও গুজরাট সীমান্তেও এ ধরনের ড্রোন দেখা গিয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলি কয়েকটি উন্নত ধরনের কয়েকটি ড্রোনের ক্রিয়াকলাপ নিয়েও উদ্বিগ্ন, যা বাধা দেওয়া কঠিন। জানা গিয়েছে, তিন ধরনের ড্রোন রয়েছে। এক ধরনের ড্রোন যা মাটি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করা হয়, দ্বিতীয় ধরনের ড্রোনটি হল জিপিএস ড্রোন এবং তৃতীয় ধরনের ড্রোনে প্রি-ফেড তথ্যবাহিত ড্রোন, যা তার কাজ সম্পন্ন করে এবং যেগুলিকে বাধা দেওয়া ও মারা সহজ নয়।

স্বরাষ্ট্র মন্ত্রক সচেতন এই ঘটনা নিয়ে

স্বরাষ্ট্র মন্ত্রক সচেতন এই ঘটনা নিয়ে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলি এই ঘটনাগুলি সম্পর্কে সচেতন এবং অ্যান্টি-ড্রোন প্রযুক্তি এবং অপারেটিং প্রোটোকলগুলির ওপর কাজ চলছে। সরকারিভাবে জানা গিয়েছে, বিএসএফ এবং অন্যান্য সংস্থাগুলি এখন পর্যন্ত বড় বড় ‘‌নজরদারি পাখি'‌ নামে পরিচিত যে ড্রোনগুলিকে আটকেছে তা মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+