টানা ৬৬ দিন আতলান্তিকে নিখোঁজ থেকেও দিব্যি সুস্থ দেহে ফিরলেন এক মৎস্যজীবী

মিয়ামি, ৪ মার্চ : ৬৬ দিন সমুদ্রে নিখোঁজ থাকার পর একেবারে জলজ্যান্ত, সুস্থ শরীরে ফিরে এলেন এক মার্কিন নাগরিক।

উত্তর ক্যারোলিনা উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়ে হারিয়ে যান ৩৭ বছর বয়সী লুইস জর্ডন। তিনি সামুদ্রিক মাছ ও বৃষ্টির জলে গলা ভিজিয়ে এতদিন দিব্যি ছিলেন। সান-বার্ন, ডি-হাইড্রেশন বা অন্য কোনও শারীরিক সমস্যার কিছুই হয়নি তাঁর। এমনকী কোস্ট গার্ডের নাবিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা নিতেও তিনি অস্বীকার করেন।

টানা ৬৬ দিন আতলান্তিকে নিখোঁজ থেকেও দিব্যি সুস্থ দেহে ফিরলেন এক মৎস্যজীবী


জানা গিয়েছে, সাউথ ক্যারোলিনার উপকূল থেকে আতলান্তিকে মাছ ধরতে বেরিয়েছিলেন লুইস জর্ডন। কয়েকদিন পরই সামুদ্রিক ঝড়ে তাঁদের মাছধরার নৌকা উল্টে যায়। কোনোরকমে বেঁচে যান জর্ডন। তারপর থেকে টানা ৬৬ দিন আতলান্তিকের বুকে বেঁচে থাকার লড়াই চালিয়ে গিয়েছেন তিনি।

ছেলে মাছ ধরতে যাওয়ার এক সপ্তাহ পর ২৯ তারিখ তাঁর বাবা ফ্র্যাঙ্ক জর্ডন ছেলের নিখোঁজ হওয়ার খবর জানান মিয়ামির উপকূলরক্ষী বাহিনীর কাছে। এরপর মিয়ামি থেকে নিউ জার্সি পর্যন্ত উপকূলে সতর্কতা জারি হয়। ৮ ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন আতলান্তিকে খোঁজ চালানোর পরও লুইসকে খুঁজে পাওয়া যায়নি।

এরপর বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ আতলান্তিকের উপর টহলরত মার্কিন উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার হওয়ার সময় তাঁর মুখে মৃদু হাসি লেগে ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের আধিকারিকরা, যেন কিছুই হয়নি মৃত্যুকে জয় করে ফেরা জর্ডনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+