বুদ্ধপূর্ণিমা ২০২০: 'সুপার ফ্লাওয়ার মুন' করোনার আবহে! কীভাবে , কবে দেখা যাবে জানুন

গোটা বিশ্ব যখন করোনার আবহে প্রবল সংকটে তখন মহাকাশে রীতিমতো মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে। একের পর এক মহাজাগতিক সেই সমস্ত কাণ্ড নিয়ে ব্যস্ত জ্যোর্তিবিজ্ঞানীরাও। বিশ্ব যখন মহামারীর আতঙ্কে তোলপাড় তখন সুপার ফ্লাওয়ার মুন আকাশে আসতে চলেছে।

 সুপার ফ্লাওয়ার মুন -ও দিনক্ষণ

সুপার ফ্লাওয়ার মুন -ও দিনক্ষণ

রাত পোহালেই অর্থাৎ ৭ মে আকাশে দেখা যাবে সুপার ফ্লাওয়ার মুন। বিশ্বের বিভিন্ন জায়গায় এখন লকডাউন, তাই জমায়েত করে টেলিস্কোপে দেখার সুযোগ হয়তো থাকবে না। তবে তা অনলাইনে দেখবার সুযোগ রয়েছে।

 সুপার ফ্লাওয়ার মুন অনলাইনে

সুপার ফ্লাওয়ার মুন অনলাইনে

৭ মে বৃহস্পতি গ্রহটি 'ইভনিংস্টার' হিসাবে আকাশের একদিকে যেমন চকচক করবে, তেমনই আকাশের অন্যদিকে থাকবে সুপার ফ্লাওয়ার মুন। অনলাইনে এই চাঁদের বিশেষত্ব দেখা যাবে বেশ কয়েকটি সাইটে। তার মধ্যে এই সাইটটির লিঙ্ক অন্যতম- https://www.youtube.com/watch?v=hCs-3WeUTUw&feature=emb_logo। এখানে ক্লিক করলেই তা দেখা যাবে মহাযজাগতিক ঘটনা।

 সুপার ফ্লাওয়ার মুন-এর ভারতীয় সময়

সুপার ফ্লাওয়ার মুন-এর ভারতীয় সময়

ভারতীয় সময় বিকেল ৪:১৫ মিনিটে সুপার ফ্লাওয়ার মুন আকাশে নিজের ছটা বিচ্ছুরিত করবে। যদিও ভারতের আকাশ সেই সময় সূর্যের তেজের মধ্যে থাকবে, তবে অনলাইনে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+