'রক্তাক্ত নেকড়ে চাঁদ' আসছে খুব শিগিগিরই! জানুন বিরল ঘটনার তারিখ-দিন-ক্ষণ

রক্তচাঁদ, কিংবা নীল চাঁদ ঘিরে গতবছরেই আগ্রহের পারদ চড়েছিল। আর এই বছরের শুরুতেই আসতে চলেছে 'রক্তাক্ত নেকড়ে চাঁদ'। নামটা শুনলে অবাক লাগতে পারে।

রক্তচাঁদ, কিংবা নীল চাঁদ ঘিরে গতবছরেই আগ্রহের পারদ চড়েছিল। আর এই বছরের শুরুতেই আসতে চলেছে 'রক্তাক্ত নেকড়ে চাঁদ'। নামটা শুনলে অবাক লাগতে পারে। তবে 'রক্ত' আর 'নেকড়ে' এর সঙ্গে এই আসন্ন মহাজাগতিক বিস্ময়কর কাণ্ডের যোগ রয়েছে বলেই এর নাম 'রক্তাক্ত নেকড়ে চাঁদ'। জেনে নেওয়া যাক, এই বিশেষ মহাজাগতিক দৃশ্য এদেশের আকাশে কবে , কোন সময়ে দেখা যাবে।

'রক্তাক্ত নেকড়ে চাঁদ' -এর দিনক্ষণ

'রক্তাক্ত নেকড়ে চাঁদ' -এর দিনক্ষণ

জানুয়ারি মাসের ২০ ও ২১ তারিখ দেখা যাবে এই বিশেষ রঙের চাঁদকে। যেদিক রক্তবর্ণ লেগে থেকে চাঁদ একদমই লাল রঙে নিজকে রাঙিয়ে নেবে। তার কারণ সেই দিনেই সংগঠিত হবে পূর্ণ চন্দ্রগ্রহণ।

 কেন নাম 'নেকড়ে চাঁদ' ?

কেন নাম 'নেকড়ে চাঁদ' ?

মার্কিন যুক্তরাষ্ট্রের পৌরাণিক বিভিন্ন কাহিনিতে চন্দ্রগ্রহণের সঙ্গে নেকড়ের সম্পর্ক বর্ণিত হয়েছে । বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারির চন্দ্রগ্রহণকে বলা হয় 'নেকড়ে চাঁদ'। আমেরিকায় চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আদিম যুগে ঋতু পরিবর্তনের হিসাব হত। আর বছরের প্রথম চন্দ্রগ্রহণকে 'নেকড়ে চাঁদ' হিসাবে বর্ণনা করা হত। মে করা হত জানুয়ারি মাসেই নেকড়েরা জোরদার কণ্ঠে ডাকে রাতে। আর সেই থেকে নেকড়ের সঙ্গে এই নাম জুড়ে গিয়েছে।

কোন সময়ে দেখা যাবে এই চাঁদকে?

কোন সময়ে দেখা যাবে এই চাঁদকে?

v২০ জানুয়ারি রাত ১১:৪১মিনিট থেকে পরের দিন সকাল ১০:১১ মিনিট পর্যন্ত চলবে এই চন্দ্রগ্রহণ। যার ফলে এই সময়ক্ষণের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা মিলবে এই অভিনব ঘটনার।

কোন কোন দেশে দেখা যাবে ?

কোন কোন দেশে দেখা যাবে ?

ভারত সহ এশিয়ার বিভিন্ন এলাকা, সঙ্গে পশ্চিম ইওরোপ, আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে এই অতি বিরল ঘটনা। মোট ৬২ মিনিট ধরে এই ঘটনাচলবে। ভারতের আকাশ থেকে তা স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছে 'ন্যাশনাল জিওগ্রাফিক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+