করোনার প্রবল সংকটকালে বিরল মহাজাগতিক ঘটনা আসন্ন! জানুন দিন,ক্ষণ, তারিখ

বিশ্ব যখন করোনার প্রবল দংশনে আক্রান্ত , তখন আরও এক মাহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। গোটা দুনিয়ায় এক কোটি ছাড়িয়েছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ৭০ হাজার পেরিয়েছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে মহাকাশে ঘটতে চলেছে বিরল একট কাণ্ড।

 কোন ঘটনা আসন্ন

কোন ঘটনা আসন্ন

মঙ্গলবার অর্থাৎ আজ রাতেই পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে চাঁদ। চাঁদের এই অবস্থানের ফলে ২০২০ সালের সবচেয়ে বড় সুপার মুন দেখতে চলেছে বিশ্ব। এপ্রিল মাসের এই সুপার মুন পিঙ্ক সুপার মুন নামে পরিচিত।

 কবে দেখা যাবে এই গোলাপী চাঁদ?

কবে দেখা যাবে এই গোলাপী চাঁদ?

৮ এপ্রিলের পূর্ণিমার চাঁদ এবার গোলাপী রঙ নিয়ে আসতে চলেছে। যদিও চাঁদের গোলাপী রঙ ধারণের আসল সময় ভারতীয় সময়ের হিসাবে বুধবার সকাল ৮ টায়। তবে, সেদিন দিনের সূর্য অস্তমিত আকাশ জুড়ে গোলাপী চাঁদ দেখতে পাওয়ার সম্ভবনা রয়েছে।

মঙ্গলবার রাতে কী ঘটবে ?

মঙ্গলবার রাতে কী ঘটবে ?

মঙ্গলবার , অর্থাৎ ৭ এপ্রি রাত ১১ টা বেজে ৩৮ মিনিটে চাঁদের পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। সেই সময় , চাঁদ ও পৃথিবীর দূরত্ব ৩৫৬৯০০ কিলোমিটার থাকবে। যা চাঁদের রূপকে আরও উজ্জ্বল করবে।

সমুদ্রে পড়বে প্রভাব!

সমুদ্রে পড়বে প্রভাব!

বিজ্ঞানীরা বলছেন, এই সুপার মুনের জেরে সমুদ্রের ঢেউ হবে উত্তাল। সমুদ্রে প্রবল প্রভাব পড়তে চলেছে এই সুপার মুনের। স্বাভাবিকের থেকে এদিন বেশি উচ্চতায় দেখা যাবে সমুদ্রের ঢেউ। এমন মহাজাগতিক ঘটনার দিকে তাকিয়ে জ্যোতির্বিজ্ঞানীমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+