Sunita Williams: এই তারিখের আগে কোনওভাবেই পৃথিবীতে ফিরতে পারবেন না সুনীতা উইলিয়ামস! বড় কথা জানাল NASA

Sunita Williams: যত চেষ্টাই করা হোক, ১৯ মার্চের আগে ফিরতে পারবেন না সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। গত ৯ মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে আছেন দুই নভশ্চর। বৃহস্পতিবার নাসা জানিয়ে দিল, ১৯ মার্চ সন্ধে ৭টা ৩ মিনিটের আগে স্পেস এক্সের ক্রু-১০ মহাকাশযান ছাড়া সম্ভব নয়। এই ক্রু ১০ মহাকাশযান লঞ্চ করা হলে ক্রু-৯ মিশন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ছাড়বে বলে জানিয়েছে নাসা।

তাতে করেই ফিরবেন সুনীতা ও বুচ। বুধবারের পর বৃহস্পতিবারও বাতিল হয়ে যায় ক্রু ১০-এর উৎক্ষেপণ। বুধবার যান্ত্রিক ত্রুটির কারণেই বাতিল ঘোষণা করা হয় অভিযান। এরপর বৃহস্পতিবার সন্ধে ৭টা ২৬ মিনিটে লঞ্চের কথা ছিল। কিন্তু বৃহস্পতিতেও দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস থাকায় তা বাতিল করা হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওই মহাকাশযানে করে যাবেন চারজন ক্রু সদস্য।

সূত্রের খবর, অবশেষে ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ ইলন মাস্কের মহাকাশযান সংস্থা স্পেস এক্সের ক্রু-১০ লঞ্চ করবে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হতে পারে। বুধবার বিবৃতিতে নাসা জানিয়েছিল, ফ্যালকন ৯ রকেট গ্রাউন্ড সাপোর্টের ক্ষেত্রে হাইড্রলিক সিস্টেমে ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। সেটিই দ্রুত ঠিক করার কাজে লিপ্ত রয়েছে নাসার গবেষকরা।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, উৎক্ষেপণের সময় আবহাওয়া প্রায় ৯৫ শতাংশ অনুকূল থাকতে পারে। ক্রু-১০ মহাকাশযানে চারজন ক্রু সদস্যদের মধ্যে নাসার মহাকাশচারী অ্যানে ম্যাকক্লেন ও নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রে 'জাক্সা-র নভশ্চর তাকুয়া ওনিশি এবং কিরিল পেশকভ থাকবেন। বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।

মাত্র ৮ দিনের অভিযান ছিল। কিন্তু মহাকাশে গিয়ে সুনীতাদের মহাকাশযানে আচমকাই ত্রুটি ধরা পড়ে। লিক হতে থাকে হিলিয়াম। সমস্যা ধরা পড়ে থ্রাস্টারেও। সেই থেকে দীর্ঘ ৯ মাস ধরে মহাকাশেই আটকে রয়েছেন দুই মহাকাশচারী। সুনীতা ও বুচকে ফেরাতে উদ্যোগী হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের স্পেস এক্স ও নাসার যৌথ উদ্যোগে ক্রু-১০ মিশনে সুনীতা ও বুচক ফেরানোর কথা ছিল। বুধবার আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিকল্প ক্রু-দের যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির জেরে তা বাতিল ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+