Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, নিজেই জানালেন ‘বাবার দেশে’ আসার কথা

নাসার প্রখ্যাত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ২৭৮ দিন কাটানোর পর সম্প্রতি পৃথিবীতে প্রত্যাবর্তন করেন তিনি ও তাঁর সহকর্মী বুচ উইলমোর। তাঁদের সাথেই ছিলেন আরও দুই মহাকাশচারী।

ফিরে আসার পর তারা ছিলেন বিশ্রামে এবং চিকিৎসকদের নজরদারিতে। আর এবার প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হলেন সুনীতা। বললেন তাঁর ঘরে ফেরার কথা। তাঁর কথায়, "আমি নিশ্চিতভাবে আমার বাবার জন্মভূমি ভারত সফর করতে যাচ্ছি"। তিনি ভারতীয় গণতন্ত্র ও মহাকাশ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগনযান প্রকল্পের মহাকাশচারীদের সাথে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন।

Sunita Williams

মহাকাশ থেকে ভারতের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সুনীতা বলেন, "ভারত অসাধারণ! আমরা যখনই হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, তখন অসাধারণ দৃশ্য এবং দারুণ কিছু ছবি তুলেছি"। সেই মনোরম দৃশ্যের কথাও উল্লেখ করেছেন তিনি।

সুনীতা উইলিয়ামস ভারতের গগনযান মিশনের প্রশংসা করেন এবং জানান, তিনি এই মিশনের অংশ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে দেখা করতে চান। শুভাংশু শুক্লা আইএসএস-এ (ISS) যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী হতে চলেছেন এবং ২০২৫ সালে তিনি মহাকাশ স্টেশনে ১৪ দিন কাটাবেন।

স্টারলাইনার ক্যাপসুলের থ্রাস্টার ত্রুটির কারণে সুনীতা ও উইলমোর মহাকাশে ২৭৮ দিন কাটান, যা তাদের পরিকল্পিত সময়ের চেয়ে অনেক বেশি। তবে তাঁরা কখনোই অনুভব করেননি যে তাঁরা "মহাকাশে আটকে পড়েছেন"। বরঞ্চ নিত্যদিন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলেই জানান তিনি।

সুনীতা উইলিয়ামস আশা প্রকাশ করেন যে তিনি ভারত সফরে এলে গগনযান মিশনের মহাকাশচারীদের সাথে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন। তিনি বলেন, "আমি সত্যিই অপেক্ষায় আছি তাঁদের সাথে কথা বলার জন্য এবং আমাদের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করার জন্য"।

এর আগে পৃথিবীতে প্রত্যাবর্তনের সময় সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তাঁকে দেশে আপ্যায়ন করার সুযোগ পেলে, গোটা দেশ তাঁর জন্যে সম্মানিত বোধ করবে। আর এবার কার্যত তারই ইঙ্গিত দিয়ে দিলেন সুনীতা উইলিয়ামস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+