Sunita Williams: মহাকাশে ঘুচল বন্দিদশা, কবে কখন কোথায় নামবেন সুনীতা উইলিয়ামসরা? জানাল নাসা
Sunita Williams: দীর্ঘ ৯ মাস ধরে বন্দিদশা ঘুচবে এবার। মহাকাশ থেকে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকা দুই নভশ্চরকে ফেরত আনতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ক্রু ১০ পৌঁছে গিয়েছে তাঁদের কাছে। আর এবার সুনীতাদের ফেরার নির্ঘণ্ট জানাল নাসা। রবিবার রাতে এনিয়ে একটি বিবৃতিও দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা।
গত বছর জুন মাস থেকে মহাকাশেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ১৯ মার্চ বুধবারের আগে সুনীতারা যে ফিরতে পারবেন না, তা আগেই জানিয়েছিল নাসা। সেইমতো এবার আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামতে চলেছে সুনীতাদের যান। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে অবতরণ করবেন তারা। ভারতীয় সময় অনুযায়ী তখন ঘড়ির কাঁটায় বাজবে বুধবার ভোর সাড়ে ৩টে।

সোমবার সন্ধে থেকেই শুরু হয়ে যাবে লাইভ সম্প্রচার। সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের পাশাপাশি ফিরবেন নাসার নভশ্চর নিক হগ ও রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। নাসার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখা যাবে সুনীতাদের প্রত্যাবর্তন। হ্যাচ ক্লোজার অর্থার মহাকাশযানটির দরজা বন্ধ হওয়ার মুহূর্ত দেখা যাবে লাইভে। তবে সপ্তাহান্তে আবহাওয়া ততটা অনুকূল নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নাসা। আর তাই নির্ধারিত সময়ের আগেই সুনীতাদের ফেরার কথা রয়েছে।
সুনাীতাদের ফেরাতে যে ক্রু-১০ মহাকাশযান পৌঁছেছে তাতে চারজন ক্রু সদস্যের মধ্যে নাসার মহাকাশচারী অ্যানে ম্যাকক্লেন ও নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা 'জাক্সা-র নভশ্চর তাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নভশ্চর কিরিল পেশকভ গিয়েছেন। সুনীতাদের থেকে দায়িত্ব বুঝে নিয়ে আগামী কিছু জিন মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্বে থাকবেন তারা।
বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মাত্র ৮ দিনের অভিযান ছিল। কিন্তু মহাকাশে গিয়ে সুনীতাদের মহাকাশযানে আচমকাই ত্রুটি ধরা পড়ে। লিক হতে থাকে হিলিয়াম। সমস্যা ধরা পড়ে থ্রাস্টারেও। সেই থেকে দীর্ঘ ৯ মাস ধরে মহাকাশেই আটকে রয়েছেন দুই মহাকাশচারী। সুনীতা ও বুচকে ফেরাতে উদ্যোগী হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের স্পেস এক্স ও নাসার যৌথ উদ্যোগে ক্রু-১০ মিশনে সুনীতা ও বুচক ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।












Click it and Unblock the Notifications