৯মাস পর সুনীতাকে পৃথিবীতে ফেরাতে বিশেষ মহাকাশ যান পাঠাল মাস্কের সংস্থা! কড়া নজর নাসার
Sunita Williams: সমস্ত জটিলতা কাটিয়ে মহাকাশে পাড়ি দিল ইলন মাস্কের (Elon Musk) স্পেসএক্সের (SpaceX ) মহাকাশযান। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে (US astronauts Butch Wilmore) পৃথিবী ফিরিয়ে আনতেই এই মহাকাশযানকে উৎক্ষেপণ করা হল। আজ শনিবার ভারতীয় সময় সাড়ে চারটের কিছু পড়ে ইলন মাস্কের সংস্থার তৈরি মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
বিশ্বের অন্যতম বৃহত মহাকাশ গবেষণা সংস্থা নাসার (Nasa) কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাতে আরও চার মহাকাশচারী আছেন বলে জানা যাচ্ছে। তাঁরা সবাই আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস)।

Sunita Williams: ৯ মাস ধরে মহাকাশে আটকে সুনীতা এবং বুচ
বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এরপর আর পৃথিবীতে ফেরা হয়নি! মহাকাশযানে ত্রুটি ধরা পড়ায় সেখানেই আটকে যান দুজনে। দীর্ঘ প্রায় ৯ মাস ধরে সুনীতা এবং বুচ মহাকাশেই আটকে আছেন। বারবার তাঁদের ফেরানোর চেষ্টা নাসার তরফে করা হলেও ব্যর্থ হন গবেষকরা। আবহাওয়া সহ একাধিক বিষয় প্রতিকূল ছিল সুনীতাদের ফেরানোর ক্ষেত্রে।
Sunita Williams: ক্রিউ-১০-এর উৎক্ষেপণ সফল
যদিও ডোনাল্ড ট্রাম্প দুই মহাকাশচারীকে ফেরানোর উদ্যোগ নেন। এবং ইলন মাস্ককে গোটা দায়িত্ব দেন। এরপর থেকেই স্পেসএক্স এবং নাসা যৌথ ভাবে কাজ শুরু করে। শুক্রবার ক্রিউ-১০-এর উৎক্ষেপণের কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় শেষ মুহূর্তে সব পরিকল্পনা ভেস্তে যায়। আজ শনিবার ভোরে সফল ভাবে ক্রিউ-১০-এর উৎক্ষেপণ করা হয়েছে বলে খবর।
NASA and SpaceX hope to launch a long-awaited crewed rocket that will let them bring home US astronauts Butch Wilmore and Sunita Williams, stuck on the International Space Station for nine months, reports Reuters
— ANI (@ANI) March 14, 2025
যা খবর, সুনীতা এবং বুচকে নিয়ে ক্রিউ-১০ আগামী ১৯ মার্চের পর ফিরবে বলে মনে করা হচ্ছে। নাসার তরফে ইতিমধ্যে অভিযানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সবার একটাই প্রার্থনা সুনীতা এবং বুচ যেন সফল ভাবে পৃথিবীতে ফিরে আসেন।
বলে রাখা প্রয়োজন, এদিন স্পেস এক্সের মহাকাশ যান ক্রু-১০ এ চেপে চারজন মহাকাশচারী পাড়ি দিয়েছেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যেই তাঁরা পাড়ি দিয়ছেন। চার ক্রু সদস্যদের মধ্যে আছেন নাসার মহাকাশচারী অ্যানে ম্যাকক্লেন ও নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রে 'জাক্সা-র নভশ্চর তাকুয়া ওনিশি এবং কিরিল পেশকভ। গোটা অভিযানের দিকে কড়া নজর রেখেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা।












Click it and Unblock the Notifications