কাবুলে 'ন্যাটো'-এর কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৪, আহত ২২

কাবুলে ন্যাটোর সেনা কনভয়ে আত্মঘাতী হামলায় মারা গেলেন ৪ জন। আহত হয়েছেন ২২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

কাবুল,৩ মে: কাবুলে ন্যাটোর সেনা কনভয়ে আত্মঘাতী হামলায় মারা গেলেন ৪ জন। আহত হয়েছেন ২২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

এখনও পর্যন্ত বিদেশি ট্রুপের সেনা জওয়ান এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে । তবে প্রাথমিক ভাবে এই ঘটনা সম্পর্কে আপগান প্রশাসনের তরফে কিছু না জানানো হলেও, পরে ঘটনার সত্যতা স্বীকার করা হয়।

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৪, আহত ২২

জানা গিয়েছে, আফগানিস্তানে কর্মরত ন্যাটোর বিদেশি বাহিনী একটি রুটিন তল্লাশি অভিযানের সময়, তাদের কনভয় লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে আফগান পুলিশ।

কিছুদিন আগেই জঙ্গি সংগঠন তালিবানের পক্ষ থেকে এরকম হামলার হুমকি দেওয়া হয় আপগান প্রশাসনকে। তারপরই এই ঘটনা ঘটে যাওয়ায়, স্বভাবতই সন্দেহের তির তালিবানের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+