রমজানের মাঝেই মক্কার মসজিদ উড়িয়ে দেওয়ার ছক তিন জঙ্গিগোষ্ঠীর, আত্মঘাতী এক জঙ্গি

মক্কার পবিত্র মসজিদ উড়িয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। তবে শেষপর্যন্ত নাশকতার ছক বানচাল করে দিয়েছে পুলিশ।

পবিত্র রমজান মাস চলছে। ঈদের আর মাত্র দিন দুয়েক বাকী। তার মাঝেই মক্কার পবিত্র মসজিদ উড়িয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। তবে শেষপর্যন্ত নাশকতার ছক বানচাল করে দিয়েছে পুলিশ। গুলির লড়াইয়ে এক জঙ্গি পুলিশের সঙ্গে না পেরে আত্মঘাতী হয়েছে।

সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে। মোট পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে এক মহিলাও রয়েছে। সৌদির আল আরবিয়া খবরের ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে।

রমজানের মাঝে মক্কার মসজিদ উড়িয়ে দেওয়ার ছক, আত্মঘাতী এক জঙ্গি

প্রশাসন জানিয়েছে, মক্কার পবিত্র মসজিদ উড়িয়ে দিতে তিনটি জঙ্গিগোষ্ঠী একসঙ্গে ছক কষেছিল। তার মধ্যে দুটি মক্কার ও একটি জেড্ডার জঙ্গিগোষ্ঠী বলে জানা গিয়েছে।

যে জঙ্গি আত্মঘাতী হয়েছে সে আজইয়াদ আল-মাসাফি এলাকায় লুকিয়ে ছিল। সেখানেই নিরাপত্তারক্ষীদের উপরে গুলি চালায়। পরে নিজে আত্মঘাতী হয়। ঘটনায় পাঁচজন নিরাপত্তারক্ষী ও ছয়জন সাধারণ মানুষ আহত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+